দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সচেতনতায় কাজ করছে সেনাবাহিনী। দেশে ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এইসময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কাউকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে সারাদেশ জুড়ে।






