চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে বাস চাপায় মা-মেয়ে সহ ৩ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস চাপায় মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কাঁচপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার দেবী (৫৫), তার মেয়ে সংগীতা (৩৫) ও তাদের আত্মীয় বর্ষা। কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক কাইয়ুম আলী এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার লক্ষীনারায়ণ আখড়া থেকে বের হয়ে রথযাত্রায় অংশ নেন। সন্ধ্যায় রথযাত্রা শেষে রাতে বাড়ির উদ্দেশে যাত্রা করেন।

রাত দশটার দিকে কাচপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী রাসেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ে সহ তিনজন নিহত হন।গুরুতর আহত হন আরও তিনজন।

পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানার পুলিশ নিহতদের লাশ উদ্ধারসহ বাসটিকে আটক করে। তবে দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক কাইয়ুম আলী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াসহ বাসটির চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-সিলেট মহাসড়কলাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT