চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে পিকআপ চাপায় পুলিশ কনস্টেবল নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৭
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপের চাপায় মোঘল হোসেন (৫০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আধুরিয়া পুলিশ চেকপোস্টে এই দুর্ঘটনা ঘটে।

ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল আলম চ্যানেল আই অনলাইনকে জানান, রোববার দিনগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আধুরিয়া পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজ হোসেনসহ একদল পুলিশ। রাত তিনটার দিকে একটি পিকআপ ভ্যান থামানোর জন্য সিগন্যাল দেয়। ভ্যানটি সিগনাল না মেনে কনস্টেবল মোঘল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মোগল হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানার সায়দাবাদ এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে পুলিশ বিভাগে চাকুরি করছিলেন। দেড় বছর ধরে রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল (৮৩১) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

এদিকে নিহত মোঘল হোসেনের লাশ ময়না তদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।স্বজনরা ভ্যানের মালিক ও চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। পাশাপাশি নিহত কনস্টেবল মোঘল হোসেনের দুই অধ্যয়নরত ছেলে মেয়ের লেখাপড়ার সুব্যবস্থার জন্যেও সরকারের কাছে দাবী জানান তারা।

জেলা পুলিশ সুপার জানান, পুলিশ ঘাতক পিকআপ ভ্যান ও তার চালককে গ্রেফতারের চেষ্টা করছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের লাশ দাফনের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে নিয়ম অনুযারী তার পরিবারকে সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে।

ট্যাগ: দুর্ঘটনানারায়ণগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎ​সব

পরবর্তী

হাতির রাজ্যে একদিন

পরবর্তী

হাতির রাজ্যে একদিন

নাটোরে মাকে জবাই করে হত্যা

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT