চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

রুমন রেজারুমন রেজা
৯:১৭ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ বছর বয়সের একটি শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্থানীয় তিন মাদকসেবীকে আটক করেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বড়বাড়ি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, ফল বিক্রেতা রমজান আলীর একমাত্র কন্যা লিজা আক্তার বৃহস্পতিবার সকাল দশটার সময় বাড়ির সামনে খেলা করছিল। এসময় এলাকার কয়েকজন চিহ্নিত মাদকসেবী শিশুটিকে আইসক্রীম খাওয়ানোর কথা বলে সেখান থেকে ডেকে নিয়ে নান্নু মিয়ার বাড়িতে তাদের ভাড়া বাসায় নিয়ে যায়। এরপর থেকে শিশুটি নিখোঁজ থাকে। পরে শিশুটিকে না পেয়ে তার মা সাবিনা বেগমসহ নিকট আত্মীয়-স্বজনরাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। দুপুর দুইটার সময় নান্নু মিয়ার বাড়ির ভাড়াটেদের তালাবদ্ধ ঘরের জানালা দিয়ে খাটের নীচে কাঁথা মোড়ানো অবস্থায় একটি শিশুর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু লিজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসি সামাদ, শিমুল ও সোহেল নামের তিন মাদকসেবীকে আটক করে গণপিটুনি দিলে পুলিশ তাদের আটক করে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আটককৃতদের আসামি করে মামলার প্রক্রিয়া চলছে এবং আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণশিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT