নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মাদক ব্যবসায়ীর মৃত্যুতে স্থানীয় জনতার গণপিটুনিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার বিকালে সোনারগাঁ পৌরসভার দরপদ নোয়াইল এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই মাদক ব্যবসায়ী পুলিশ সদস্যেদের দেখে ভয়ে দৌঁড়ে পালানোর সময় পানিতে লাফিয়ে পড়েন এবং সাঁতার না জানায় পানির নীচে তলিয়ে যান। সেসময় পুলিশও তার পেছনে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে স্থানীয়রা এসে ওই পুলিশ সদস্যকে উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।








