চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে কারো ভয়ে থেমে যাবো না: আইভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
রাজনীতি
A A

উন্নয়নের পাশাপাশি নারায়ণগঞ্জের যেখানে অন্যায়-অত্যাচার হবে সেখানে কারো ভয়ে থেমে যাবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার সকালে নগরীর আমলাপাড়া দরগাহবাড়ি এলাকায় সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি জানি বহু মানুষ ভয়ে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কিন্তু আমি তাদেরই একজন হয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই।

যার যার অবস্থান থেকে মানুষের সেবা করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে আইভী বলেন, মানুষের সেবা না করে যারা নিজেদের স্বার্থের কথা ভাবে, তারা রাজনীতির নামে মানুষকে ব্যবহার করে। এই ধরণের অপরাজনীতি পরিহার করতে হবে।

রোববার সকালে উদ্বোধন করা এই প্রকল্পের আওতায় নগরীর আমলাপাড়া, মাসদাইর, গলাচিপা, জামতলা, আল্লামা ইকবাল রোড, নবাব সিরাজদ্দৌলা রোড ও নবাব সলিমুল্লাহ রোডে সিসি রোড ও ব্রিক ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।

১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জমেয়র আইভী
শেয়ারTweetPin

সর্বশেষ

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT