চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাসের চুলার আগুনে একই পরিবারের ৮ জন দগ্ধ, নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলার আগুনে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে শিশুসহ একই পরিবারের আট জন।

দগ্ধ নূরজাহান বেগম সকাল পৌনে এগারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি জানান, গুরুতর আহত আরো দুইজনকে বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ আটজন হলেন: নুরজাহান বেগম (৬০), কীরণ (৪৩) হীরণ (২৫) ও তার স্ত্রী মুক্তা (২০) মেয়ে লিমা (৩), আবুল হোসেন (২২), কাওসার (১৬) এবং আপন (১০)।

নূরজাহান বেগমের মেয়ের জামাই ইলিয়াছ মিয়া জানান, তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। পরিবারটি বর্তমানে সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় একটি বাড়ির পাঁচতলার নিচ তলায় ভাড়া থাকে। রাতে ওই এলাকায় গ্যাসের চাপ কম ছিল, ফলে চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। ভোরে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন ধরাতে যান নূরজাহান বেগম।

ম্যাচের কাঠি ধরাতেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় নূরজাহান বেগমের আর্তচিৎকারে ছেলে, ছেলের স্ত্রী, নাতি-নাতনিরা এগিয়ে আসলে তারাও আগুনে দগ্ধ হয়। বিকট শব্দে পুরো বাড়িতে আগুন ধরে যায়। আগুনে বাসার চারটি ঘরই পুড়ে যায়। পরে তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Reneta

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃত নূরজাহান বেগমের শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে সারা রাত গ্যাসের চুলা থেকে অল্প অল্প গ্যাস বের হয়ে পুরো বাড়িতে জমা হয়েছে। পরে সকালে চুলা জ্বালাতে গেলে ওই জমে থাকা গ্যাসের কারণে আগুন ধরে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দগ্ধনারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT