চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে একই পরিবারের ৫ জন হত্যায় আটক ৬

রুমন রেজা রুমন রেজা
১:৪৯ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের সদর থানার দুই নম্বর বাবুরাইল এলাকায় একটি ফ্ল্যাটে ২ শিশুসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাত ৬ জনের নামে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় পাশ্ববর্তী একটি হোসিয়ারি কারখানা থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এর আগে শাহজাদা ও মাহফুজ নামে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তদন্তের স্বার্থে আটক বাকি ৪ জনের পরিচয় প্রকাশ করেনি তারা। 

পুলিশের ধারণা, পারিবারিক শত্রুতা ও আর্থিক লেনদেনের জের ধরে হত্যাকাণ্ডটি হয়েছে।

নিহতরা হলেন তাসলিমা বেগম, তার ১০ বছরের ছেলে শান্ত, ৫ বছরের মেয়ে সুমাইয়া, তাসলিমার ভাই মোরশেদুল এবং তার জা লামিয়া বেগম। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মৃতদেহগুলো ওই বাড়িতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন হবে বলে আশ্বস্ত করেন। 

সিআইডি নারায়ণগঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসান উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতের পর তাদেরকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এহসান উদ্দিন চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। দেনা-পাওনা সর্ম্পকে কোনো ঘটনা থাকতে পারে বা অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। অথবা তাদেরকে অচেতন করেও হত্যা করা হয়ে থাকতে পারে। আঘাতের ধরণ একই রকম বলে জানান তিনি।

Reneta

হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সে ব্যপারে এখনও নিশ্চিত হওয়া না গেলেও ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের ধারণা খুনিরা নিহতদের পূর্বপরিচিত হতে পারে। বাড়িটিতে আগেও তাদের যাতায়াত ছিলো। বাইরে থেকে তালা আটকানো অবস্থায় নিহতদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, খানকার মোড়ে অবস্থিত ৬ তলা ভবনের মালিক আমেরিকা প্রবাসী ইসমাইল হোসেন। তারই বাড়ের ভাড়াটের ঘরের দরজা অনেকক্ষণ তালাবদ্ধ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা জানালা দিয়ে দেখতে পায় ঘরের ভেতরে ৫ জনের মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশ দরজা ভেঙ্গে ঘরে ঢোকে।

ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে শত শত মানুষ বাড়িটিকে ঘিরে ভীড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাসাটি পুলিশ ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না।

যথাযথ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT