চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়াকে পাত্তাই দিল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৯, মে ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে বুধবার শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে ৫৯-১৯ পয়েন্টে জিতেছে আরুদুজ্জামান মুন্সির দল। দুর্দান্ত খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন লেফট রেইডার মিজানুর রহমান। জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে শক্ত অবস্থানে থাকল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শক্তিমত্তার জানান দিয়ে শুরু করে স্বাগতিক বাংলাদেশ। ইন্দোনেশিয়ার রেইডে প্রথম পয়েন্ট আদায় করে নেয় লাল-সবুজের দলটি। প্রথম পাঁচ মিনিটে ইন্দোনেশিয়া কোনো পয়েন্ট যোগ করার আগেই এক লোনা আদায় করে নেয় আরুদুজ্জামান মুন্সির দল।

ইন্দোনেশিয়ার প্রথম পয়েন্ট আসে আট মিনিটের মাথায়। ১০ মিনিটের মাথায় আবারও এক লোনা পায় বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পয়েন্ট তখন মাত্র এক। ১৪ মিনিটে প্রথম রেইড পয়েন্ট পায় সফরকারী দলটি। দুর্দান্ত প্রতাপে খেলতে থাকা বাংলাদেশ প্রথমার্ধে তিন লোনাসহ ৩৬-২ পয়েন্টে বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে প্রথম রেইডে পয়েন্ট পায় মিজান-আরিফের দল। সফরকারী ইন্দোনেশিয়া প্রথমার্ধের মতো খাপছাড়াই ছিল, তবে কিছুটা উন্নতি দেখা যায়, কিছু পয়েন্ট আদায় করে নেয় দলটি। শেষপর্যন্ত বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ইউরোপের দেশ পোল্যান্ডের বিপক্ষে। বৃহস্পতিবার একই ভেন্যুতে খেলা শুরু হবে সকাল ১০টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা সফরকারী মালয়েশিয়ার বিপক্ষে ছয় লোনাসহ ৭৩-২২ পয়েন্টের ব্যবধানে জিতেছিল। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের রাইট রেইডার আল আমিন।

Reneta

এর আগে চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো অংশগ্রহণ করা সাউথ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে শিরোপা রক্ষার মিশনে নামে বাংলাদেশ। ম্যাচসেরা হন লেফট রেইডার মিজানুর রহমান।

বঙ্গবন্ধু কাপ কাবাডির জমকালো চতুর্থ আসরে অংশ নিয়েছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তিন মহাদেশের ১২ দল। শুরুতে দু-গ্রুপে ভাগ হয়ে কোর্টে খেলা গড়াচ্ছে। দু-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে, শেষে ফাইনাল। ৩ জুন শিরোপার মঞ্চ দিয়ে আসরের পর্দা নামবে।

‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সাউথ কোরিয়া। ‘বি’ গ্রুপে থাকছে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াকাবাডিকাবাডি ফেডারেশনপোল্যান্ডবঙ্গবন্ধু কাপ কাবাডিবাংলাদেশমালয়েশিয়াসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT