চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে উদ্ধারকৃত আরও ২ লাশের পরিচয় সনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
জনপদ, নারায়ণগঞ্জ
A A
সূত্রাপুরে দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারকৃত চার লাশের মধ্যে আরও দুইজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজন পাবনা জেলার আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রাম এলাকার মো: সবুজ সরদার (১৭) এবং একই গ্রামের ফারুক হোসেন (৪০) বলে সনাক্ত করেছে তাদের পরিবার।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সদরের ১শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এই দুইজনের লাশ দেখে সনাক্ত করে তাদের স্বজনরা। তবে স্বজনদের দাবি, ডিবি পুলিশের পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

এদিকে এ ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছে।

সবুজের বাবা মো: খায়রুল সরদার জানান, পাবনা জেলার সদর সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রামে তাদের বাড়ি। নিহত সবুজ তার বড় ছেলে। সবুজের স্ত্রী ও জিসান নামের সাত মাস বয়সী একটি ছেলে রয়েছে। সে গ্রামের বাড়িতে বেকারির কারিগর হিসেবে কাজ করত। অভাবের তাড়নায় পরিবারের ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য বাড়তি আয়ের উদ্দেশে সোমবার ঢাকায় এসেছিল।

এর পরদিন থেকেই সবুজের মোবাইল ফোন বন্ধ থাকলে তার কোন সন্ধান পাচ্ছিল না পরিবার। ঢাকার একটি বেকারিতে কাজে যোগদান করবে বলে সে বাড়িতে বলে এসেছিল। কিন্তু ঢাকার কোন এলাকার কোন বেকারিতে কাজে যোগদান করতে যাচ্ছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।

অন্যদিকে ফারুক হোসেন বাসচালক বলে জানিয়েছেন তার পরিবার। তবে স্বজনদের দাবী, তারা কেউই রাজনীতির সাথে জড়িত ছিল না। গত সোমবার ডিবি পুলিশের পরিচয়ে সবুজ ও ফারুককে তুলে যাওয়া হয়েছিল বলে এলাকাবাসীর মাধ্যমে তারা জানতে পেরেছেন।

Reneta

স্বজনরা আরো জানান, তাদের গ্রাম থেকে সবুজের সঙ্গে লিটন, জহিরুল ও ফারুক নামের আরো তিন যুবক এসেছিল। তাদের মধ্যে লিটন ও জহিরুলের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মর্গে রাখা ৪ লাশের মধ্যে ওই দুইজন নেই।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকা থেকে রোববার সকালে গুলিবিদ্ধ চারটি লাশ উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। এর আগে রোববার বিকেলে রাজধানীর রামপুরা এলাকার লুৎফর মোল্লার পরিচয় সনাক্ত করেন স্বজনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জলাশ উদ্ধারসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT