চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে অস্ত্র ও ককটেলসহ ৯ ডাকাত গ্রেফতার

রুমন রেজারুমন রেজা
২:৩৯ অপরাহ্ণ ১৩, মে ২০২২
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মারুয়ানী বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত সাতটি তাজা ককটেল, দুইটি রামদা, দুইটি তরবারি, চারটি ছোঁড়া ও তিন শতাধিক টেঁটাসহ বেশ কয়েকটি চাইনিজ কুড়াল, শাবল ও তালা কাটার যন্ত্র।

আজ শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক তানভীর মাহমুদ পাশা সাংবাদিকদের জানান, সম্প্রতি আড়াই হাজার উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার বিষয়ে র‍্যাব তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। বৃহস্পতিবার রাতে মারুয়ানী বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব অভিযান চালায় এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ নয়জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা সবাই আড়াইহাজার ও সোনারগাঁসহ ঢাকা, নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলার বাসিন্দা বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে এর আগে আড়াইহাজার ও সোনারগাঁ থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলাসহ গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত আড়াইহাজারসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রবাসি ও ব্যবসায়ীদের বাড়ি টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় নতুন করে মামলা দায়েরসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT