নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ আওয়ামী লীগ লোগো, তিনটি লাল তারকা ও নৌকা প্রতীকসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগ এর লোগো, তিনটি লাল তারকা ও নৌকা প্রতীকসহ, যা বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং এর অন্তর্গত থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

রোববার ১৬ জানুয়ারি সংগঠনটির দফতর সম্পাদক আজিজুল হক আজিজ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে রোববার ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত সদর থানা, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁও থানা কমিটি এবং মহানগরের অন্তর্গত ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে এই পদক্ষেপের কোনো কারণ জানানো হয়নি।

বিষয়:আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…