চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম নিয়ে ছেলেকে সতর্ক করলেন কুমার শানু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
বিনোদন
A A

বাবার পরিচয়ে পরিচিত হতে চান না কুমার শানু পুত্র জান কুমার শানু। গেল অক্টোবরে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৪’ তে এমনটাই জানিয়েছিলেন জান। আর এর পর থেকেই বিভিন্ন সময়ে বাকযুদ্ধে লিপ্ত হতে দেখা গেছে বাবা ও ছেলেকে।

তবে সম্প্রতি বিগ বসের আসর থেকে বের হয়েই বাবার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন জান।

বাবা কুমার শানুর বিরুদ্ধে অভিযোগ তুলে জান টাইমস অব ইন্ডিয়াকে জানান, মা রীতা ভট্টাচার্য এক হাতে বড় করেছেন তাকে, তাদের বড় হওয়ার পিছনে বাবার কোনো হাত নেই। যার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন কুমার শানু।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, জান যে দাবি করেছে তা একেবারেই ঠিক নয়। বিগ বসে যাওয়ার আগেও সে আমার সঙ্গে দেখা করেছে। রীতার সঙ্গে বিচ্ছেদের সময় তার দাবি অনুযায়ি বাংলো বাড়ি থেকে শুরু করে সব দিয়েছি।

এছাড়াও তিনি আরো জানান, বিচ্ছেদের পর ছেলেদের সঙ্গে দেখা করতে পারতেন না তিনি। কারণ রীতার কাছেই ছিল ছেলেদের দায়িত্ব। এছাড়া দেশের বাইরে একাধিক অনুষ্ঠান থাকার কারণেও প্রথম পক্ষের ছেলের সঙ্গে তেমন দেখা করতে পারতেন না কুমার শানু। তবে সকল দায়িত্ব ঠিকই পালন করতেন, এমন দাবি করেন কুমার শানু।

এদিকে ছেলেকে উদ্দেশ করে কুমার শানু আরো বলেন, বাবা যদি তাদের জন্য কিছু না করে তাহলে জান যেন ‘জান কুমার শানু’র পরিবর্তে ‘জান রীতা ভট্টাচার্য’ টাইটেল ব্যবহার করে। কেননা মায়ের প্রতি তার যখন এতটাই শ্রদ্ধা, তখন তার এটাই করা উচিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমার শানুগানজান কুমার শানুবলিউডবাবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT