দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াংকা চোপড়া দুজনই এই মুহূর্তে জনপ্রিয়তার তুঙ্গে আছেন। হলিউড এবং বলিউডে সমান তালে কাজ করছেন। আর এতেই হয়েছে বিপত্তি। দেশের বাইরের মিডিয়াগুলো প্রিয়াংকা আর দীপিকার তফাতই করতে পারছে না। দুজনকে গুলিয়ে ফেলার ঘটনা ঘটেছে আবারও।
জনপ্রিয় ‘এলএ মিডিয়া’ দীপিকাকে প্রিয়াংকা চোপড়ার সাথে গুলিয়ে ফেলেছে। প্রি-অস্কার পার্টিতে দীপিকার উপস্থিতিকে তারা মিডিয়ায় প্রিয়াংকার উপস্থিতি বলেছেন। এর আগেও এই মিডিয়াটি ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির প্রচারণার সময় দীপিকা আর প্রিয়াংকার মাঝে তালগোল পাকিয়ে ফেলেছিল।

অবশ্য দীপিকা এই ব্যাপারে আগেও কোনও বিরূপ প্রতিক্রিয়া করেননি আর এবারও করছেন না। বরাবরের মতই বিষয়টি এড়িয়ে গেছেন এই তারকা।
হলিউডে দীপিকা-প্রিয়াংকা দুজনেই নিজেদের শক্ত অবস্থান গড়ে নিয়েছেন। কিছুদিন আগেই দীপিকা কাজ করেছেন ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে। অন্যদিকে প্রিয়াংকা চোপড়া কাজ করছেন জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’ এবং ‘বেওয়াচ’–এ।
টাইমস অব ইন্ডিয়া








