কে হবেন রিয়ালের নিয়মিত গোলরক্ষক? নতুন মৌসুমে এই প্রশ্ন ঘিরে আলোচনা রিয়াল শিবিরে। অনুশীলনে দুজনই নিজেদের শতভাগ দিচ্ছেন। তবে মার্কা জানাচ্ছে, লড়াইয়ে নাভাসকে হারিয়ে প্রথম একাদশে ঢুকতে এগিয়ে থিবো কোর্তোয়া।
জিরোনার বিপক্ষেই অভিষেক হয়ে যেতে পারে রিয়ালের নতুন গোলরক্ষক কোর্তোয়ার।
রিয়ালের পক্ষ থেকে গোলরক্ষক নিয়ে কোনো মন্তব্য করা হচ্ছে না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও কোচ চুপ থাকতে পারেন। কিন্তু মার্কা তাদের খবরে জানাচ্ছে, সামনের ম্যাচে বিশ্বকাপের সেরা গোলরক্ষক কোর্তোয়ার অভিষেক হতে যাচ্ছে।
নাভাস বেশ কয়েক বছর ধরে রিয়ালের নাম্বার ওয়ান গোলরক্ষক। এবার বিশ্বকাপে বেলজিয়ামের কোর্তোয়া আলো ছড়ানোর পর তাকে চেলসি থেকে নিয়ে আসে রিয়াল। ৬ ফুট ৬ ইঞ্চির কোর্তোয়া দলে আসলেও নাভাস রিয়াল ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। কিছুদিন আগে তিনি বলেন, ‘রিয়াল ছাড়া আর মৃত্যু আমার কাছে সমান কথা।’








