চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:২৩ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় বাংলাদেশি ৯ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।  

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মো. আরিফুজ্জামান রনি জানিয়েছেন, মঙ্গলবার ভোরে নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে এসব জেলেদের মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে যায়।

তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম ও পরিচয় জানাতে পারেননি কোস্টগার্ডের এ কর্মকর্তা।

তাদের বহনকারি এফবি ওসমান নামের ট্রলারটির মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মোহাম্মদ কালাম ওরফে কালাম মাঝি।

লেফটেন্যান্ট আরিফুজ্জামান বলেন, মঙ্গলবার ভোরে টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে কিছু জেলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার খবরে কোস্টগার্ডের টহলরত সদস্যদের একটি দল অভিযান চালায়। এসময় সেখানে মাছ ধরারত ২ টি ট্রলারকে ধাওয়া দিলে এফবি আহমদ নামের একটি ট্রলার শাহপরীর দ্বীপ এলাকার দিকে এবং এফবি ওসমান অপর ট্রলারটি মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন,’পরে জেনেছি, এফবি ওসমান নামের ট্রলারটিসহ ৯ জেলেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ধরে নিয়ে গেছে। বিষয়টি বিজিবি সহ কোস্টগার্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ‘

Reneta

এ ব্যাপারে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন,কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশি ৯ জেলেকে ধরে যাওয়ার খবরটি অবহিত হওয়ার পর মিয়ানমারের বিজিপির সাথে যোগাযোগ করা হয়েছে। এসব জেলেদের ছাড়িয়ে আনতে বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাফ নদীমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT