চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাপা সিরাপের রিঅ্যাকশন রহস্যজনক: তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২২
জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
নাপা সিরাপের রিঅ্যাকশন নিয়ে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নাপা সিরাপ খেয়ে দুই সহোদরের মৃত্যুর ঘটনার তদন্ত কাজ শুরু করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের তদন্ত কমিটি।

রোববার দুপুর সোয়া ১২টায় আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গিয়ে তদন্ত কমিটির সদস্যরা ওই দুই শিশুর স্বজনদের সাথে কথা বলেন।

ছয় সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. আকিব হোসেন। তার সঙ্গে অধিদপ্তরের দুইজন উপ-পরিচালক ও দুইজন সহকারী পরিচালক এবং একজন পরিদর্শক আছেন।

Banglabid

তদন্ত কমিটি মৃত দুই শিশুর মা লিমা বেগম ও চাচা উজ্জল মিয়া ও দাদী লিলুফা বেগমের সাক্ষ্য নেন।

সাক্ষ্য গ্রহণ শেষে তদন্ত কমিটির প্রধান ডা. আকিব হোসেন সাংবাদিকদের জানান, যে সিরাপটি নিয়ে অভিযোগ উঠেছে, সেটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ইতোমধ্যে পরীক্ষা শুরু হয়েছে। একই ওষুধের অন্যান্য ব্যাচের ওষুধ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শিশুদের স্বজনরা জানিয়েছে, ওষুধ খাওয়ানোর পরই তারা অসুস্থ হয়ে পড়ে। এ বিষয়টি ঊর্ধ্বতনদের সাথে আলোচনা করা হবে। ওষুধটিতে কী এমন উপাদান ছিল, যেটি খাওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে রিঅ্যাকশন করল- এটি আসলে রহস্যজনক বিষয়। এই রহস্য উদঘাটন করতে কিছুটা সময় লাগবে বলে জানান ডা. আকিব।

Reneta

এর আগে গত ১০ মার্চ রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ‘নাপা সিরাপ খেয়ে’ ইয়াছিন খান (০৭) ও মোরসালিন খান (০৫) নামে দুই শিশুর মৃত্যুর অভিযোগ তোলেন স্বজনরা। মৃতরা দুর্গাপুর গ্রামের ইটভাটা শ্রমিক ইসমাঈল হোসেন ওরফে সুজন খানের ছেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো

পরবর্তী

মোবাইল ব্যাংকিংয়ে খরচ কমাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

পরবর্তী
বাংলাদেশ ব্যাংকের মোবাইল ব্যাংকিং নির্দেশনা সম্পর্কিত তথ্যচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ব্যাংকিংয়ে খরচ কমাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

সিইসি মহোদয় সাক্ষাৎকারের সময় ছবি, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি: সিইসি

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT