চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা রঙের ঘুড়িতে বর্ণিল কক্সবাজার সৈকতের আকাশ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৪৬ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৯
কক্সবাজার, জনপদ
A A
ঘুড়িতে

মাছরাঙ্গা, ডলফিন, অক্টোপাসসহ নানা রঙ-বেরঙের ঘুড়িতে রঙিন হয়ে উঠেছে কক্সবাজার সৈকতের আকাশ। আর এই ব্যতিক্রমী দৃশ্য অবলোকন করে সৈকতে আসা দেশি-বিদেশি পর্যটক আর স্থানীয়রা। সেই সাথে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতে আসা বিদেশি এনজিও কর্মীরাও মুগ্ধ হন সৈকতের এই বর্ণিল ঘুড়ির খেলা দেখে।

বিশ্বের এই দীর্ঘতম সমুদ্র সৈকত কে ব্যতিক্রমী ভাবে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে শুক্রবার থেকে সৈকতের সুগন্ধা পয়েন্টে শুরু হয়েছে দু’দিনব্যাপী ঘুড়ি উৎসব।

এ উৎসবের উদ্বোধন করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ,বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা। উদ্বোধন শেষে আকাশে উড়ে বাংলা ঘুড়ির পাশাপাশি আধুনিক ঘুড়ি বেসাতি, ড্রাগন, ডেল্টা, মাছরাঙা, ঈগল, ডলফিন ও অক্টোপাসসহ অর্ধ-শতাধিক ঘুড়ি।

ঘুড়িতেবাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিঃ ঝাং ঝু, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ শীর্ষ কর্মকর্তারা।

অংশগ্রহণকারীরা বলছেন, প্রত্যেক বছর যদি বিশ্বের দীর্ঘতম এ সমুদ্র সৈকতে এ উৎসবের আয়োজন করা হয় তাহলে পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে এ উৎসব।

অংশগ্রহণকারী ইসরাত জাহান বলেন, ঢাকায় আমরা ছোট বেলায় প্রচুর ঘুড়ি উড়াতাম। এখন আর সেই খোলা আকাশ নেই। তাই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের মতো জায়গায় ঘুড়ি উড়াতে পেরে খুব ভাল লাগছে। আমি মনে করি প্রতি বছর এ ধরণের আয়োজন করা দরকার।

অনন্য নাদিম বলেন, খোলা আকাশ পাশে সমুদ্র ঘুড়ি উড়াতে খুব ভালো লাগছে। অনেক বছর পর ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুব ভাল লাগছে।

রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেন উন্নয়নকর্মী নাসরিন আক্তার মনিকা, তিনিও আজ ছুটির দিন থাকায় সৈকতে ঘুড়ি উৎসব দেখতে আসেন। মনিকা বলেন, শত কাজের চাপের মাঝে আজ ছুটির দিনে সৈকতে এই বর্ণিল ঘুড়ি উৎসব দেখে অনেক ভালো লাগছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করছে। সেই সাথে নিত্য নতুন কর্মসূচি হাতে নিচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই ঘুড়ি উৎসব। স্থানীয়দের পাশাপাশি এ ঘুড়ি উৎসবে মেতেছে পর্যটকরা। যা আগামীতেও আয়োজন করা হবে।

চীনের রাষ্ট্রদূত মিঃ ঝাং ঝু বলেন, এধরণের ঘুড়ি উৎসব চীনে এক সময় হতো। এখন তেমন একটা হয় না। তাই এই দীর্ঘ সমুদ্রের পাশে এসে ঘুড়ি উড়াতে পেরে খুবই ভাল লাগছে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ঘুড়ি উৎসব ঘিরে সমূদ্র সৈকতে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে ঘুড়ি উৎসব শুরু হয়েছে। যা পর্যটকরা নিজেদের মত করে উপভোগ করছে।

বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু বলেন, আর্থিক সংকট থাকলেও সফলভাবে উদ্ধোধন হয়েছে ঘুড়ি উৎসবের। আগামীতে বাঙালীর ঐতিহ্যের এ ঘুড়ি উৎসব আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি সংস্থায় কর্মরত আহমদ বলেন, বাংলাদেশের মানুষও ভালো এখানকার সংস্কৃতি ও ভালো। এই উৎসবটা দেখে খুব ভালো লাগছে।

সন্ধ্যার পর চলে ফানুস উড়ানো উৎসব। দিনে ছিল নানা রঙের ঘুড়ি আর সন্ধ্যার পর নানা রঙের ফানুসে বর্ণিল হয়ে উঠে সৈকতের অন্ধকার আকাশ।

দু’দিনব্যাপী ঘুড়ি উৎসব শনিবার শেষ হবে।

ট্যাগ: কক্সবাজারঘুড়িঘুড়ি উৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দর্শকের প্রশ্ন, তিশার বিপরীতে কেন সিয়াম?

পরবর্তী

ধর্ষকদের সাজা দিতে গিয়ে হত্যা, এ কোন অশনি সংকেত?

পরবর্তী

ধর্ষকদের সাজা দিতে গিয়ে হত্যা, এ কোন অশনি সংকেত?

ফ্লেচারের ব্যাটে সান্ত্বনার লক্ষ্য পেল সিলেট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT