চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে শেখ হাসিনা ও শিমুলসহ ২৪ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা

রেজাউল করিম রেজারেজাউল করিম রেজা
১০:০৬ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে অপহরণ করে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ২৪ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যার অভিযোগে পৃথক দুটি এজাহার দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর থানায় হাজির হয়ে নিহত আন্দোলনকারী মিকদাদ হোসাইনের বাবা জামাত নেতা দেলোয়ার হোসেন খান ও নিহত লেদ মিস্রি শরিফুল ইসলাম মোহনের (৪২) বড় ভাই এস এম সেলিম মাসুম এজাহার দুটি দাখিল করেন।

এজাহার সুত্রে জানা যায়, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সরকার পতনের দিন দুপুরে আসামীরা শহরের ছায়াবানী মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে হত্যার উদ্দেশ্য অপহরণ করে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেসে আটক করে রাখে মিকদাদ ও মোহনসহ আরো কয়েকজন আন্দোলনকারীকে।

বিকালে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা সাবেক এমপি শিমুলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করলে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে পালিয়ে যায় শিমুল। এ সময় মিকদাদ ও মোহন বাড়ি থেকে বের হতে না পেরে ঘরে দেয়া আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলার এজাহার দাখিল করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এজাহার দুটি গ্রহণ করা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশেখ হাসিনা ও এমপি শিমুলহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT