মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে পথ বইমেলার আয়োজন করা হয়। সোমবার কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে পথ বইমেলার আয়োজন করা হয়।
মেলা উদ্বোধন করেন সাবেকমন্ত্রী ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, আলোচনায় অংশ নেন সংসদ সদস্য রত্না আহমেদ, কথাসাহিত্যিক জাকির তালুকদার, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী, নাট্যকার ও শিক্ষাবিদ অলক মৈত্র।
সভায় সভাপতিত্ব করেন প্রান্জন সম্পাদক সাজেদুর রমান সেলিম।
বইমেলাটি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।







