চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে ধান কাটা শুরু হলেও হাসি নেই কৃষকের

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
৩:৫৩ অপরাহ্ণ ০২, মে ২০১৫
কৃষি
A A

নাটোরে বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে শিলাবৃষ্টি ও ঝড়ের কারনে ধানের ফলন কিছুটা কমে গেছে। আগাম জাতের বোরো ধান পাইজাম, পারিজা, বিআর-২৮, ২৬  মিনিকেট ও হাইব্রিড জাতের ধানে ফলন কম হওয়ায় হাসি নেই কৃষকের মুখে। সেই সাথে বাজারে ধানের দাম কম হওয়ায় হতাশ কৃষক।

শিলাবৃষ্টি ও ঝড়ে ধানের ফলন কম হয়েছে। বৃষ্টির ফলে জমিতে কাদা জমে আর পাকা ধান ঝরে পড়ে, এই ধান ঝরার কারনে ধানের ফলন কমে যাচ্ছে যার কারনে ধানের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

নাটোরের এক কৃষক বলেন, ধানের গাছের সাথে ধান পড়ে যাওয়ার কারনে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

শ্রমিক সংকট ও প্রকৃতিক দূর্যোগের ধান কাটা দেরি হওয়ায় আরেক দফা উৎপাদন খরচ বাড়ছে। সেই সাথে বাজারে দাম কম। এ কারনে কৃষকরা ভাল নেই।

নাটোরের আর এক কৃষক বলেন, যে ধান পাবো বর্তমান বাজারে তা বিক্রি করলে আমাদের পোষাবে না। এই ধান যদি ৮০০-৯০০ টাকায় বিক্রি করতে পারতাম তবে আমাদের লাভ হত।

নাটোরে এবার ৫৭ হাজার চারশ ৯২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান আবাদ হয়েছে।

Reneta

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের তাড়াতাড়ি ধান কাটার পরামর্শ দিয়েছে। এমনকি যাদের ধান একটু কাচাও আছে তারা যেন তাড়াতাড়ি ধান কেটে নেয়।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.আলহাজ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, অতি সম্প্রতি নাটোরে ঝড় এবং শিলা বৃষ্টির কারনে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এজন্য আমরা কৃষকদের যাদের ধান ৮০ ভাগ পেকেছে তাদের ধান কাটার পরামর্শ দিয়েছি।

তবে সাধারন কৃষকরা ধানের ন্যায্য মূল্য চায়, তাদের দাবি সরকার যেন উদ্যোগী হয় ধানের দাম বাড়াতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকদাম কমধাননাটোর
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT