নাটোরের বরাইগ্রামে সুনীল গোমেজ নামে একজন খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার বনপাড়ার খ্রিস্টান পাড়ায় ওই হত্যাকাণ্ড ঘটে।
নিহতের পরিবার জানিয়েছে, প্রতিদিনের মতো সুনিল গোমেজ প্রার্থনা শেষে নিজ বাড়ীর পাশে মুদি দোকান খুলে বসেন। ১২টার দিকে কেনাকাটা করতে গিয়ে খদ্দেররা তাকে মৃত অবস্থায় পান। তার ঘাড়ে পিঠে আঘাতের চিহ্ন আছে।
পুলিশ জানিয়েছে, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।








