নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরুণ উদ্ভাবক জালাল উদ্দিন দীর্ঘ গবেষণায় সফল হয়েছেন বিদ্যুৎ উৎপাদনে। তিনি তৈরি করেছেন খরচ সাশ্রয়ী এক বিদ্যুৎ উৎপাদন যন্ত্র। অভিনব বিদ্যুৎ উৎপাদন যন্ত্র তৈরি করে ১০ মিনিট জ্বালানী ব্যবহারের পর যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
ওই প্রক্রিয়ায় বিদ্যুৎ তৈরী করে জাতীয় চাহিদও পুরণ করা সম্ভব। উদ্ভাবক ও জুনাইদ পাওয়ার লি ব্যাবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন বলেন, আমার এ আবিস্কৃত যন্ত্রটি চালাতে যে কোনোভাবে বাইরের একটি শক্তি দশ মিনিটের মধ্যে চালিয়ে এ যন্ত্রটিকে সচল করা হয়। পরে পুরো বিদ্যুতের ৪০ শতাংশ বিদ্যুৎ জ্বালানী হিসেবে ব্যবহৃত হবে।
উদ্ভাবকের দাবি, গ্যাস ডিজেল ফার্নেস ওয়েল বা সৌর পদ্ধতির চেয়ে এই এই যন্ত্রের উৎপাদিত বিদ্যুতের খরচ অনেক কম। পরীক্ষামুলকভাবে ৫৫ লাখ টাকা খরচ করে ছোট আকারে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরু করেছেন তিনি। সরকারি সহযোগিতা পেলে জাতীয় গ্রিডে সরবরাহ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়ার স্বপ্ন তার।
উদ্ভাবকরা বলছেন, সরকারের কাছে সহোযোগিতা পেলে জাতীয় গ্রীডে সবচেয়ে কম দামে এ বিদ্যুৎ সুবিধা দেওয়া সম্ভব হবে। কম খরচে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া দেখে আশাবাদী এলাকাবাসী।
বড় পরিসরে এই প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়ে তোলা হলে তা সার্বিকভাবে কতটা বাস্তবসম্মত ও সাশ্রয়ী হবে তা যাচাইয়ের জন্য সরকারি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।







