চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে অপুষ্ট পাট কেটে ফেলছেন চাষীরা

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
৩:৫৭ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৫
কৃষি
A A

নাটোরে পাট কেটে আঁশ ছাড়িয়ে ঘরে তুলতে এখনো অনেক দিন বাকী। কিন্তু এবার অতিবৃষ্টিতে চলনবিল ও হালতিবিলের নীচু এলাকায় পাট ক্ষেতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাটের গোড়া পচে যাওয়ার আশঙ্কায় অপুষ্ট পাট কেটে ফেলেছেন বেশীরভাগ চাষীর। নাটোরের এক পাট চাষী বলেন, পাটের গোড়া নষ্ট হবার কারণে ফলন কম আসবে, এজন্য অপুষ্ট পাট কেটে ফেলতে হচ্ছে। অতি খরা, পাট জাগ দেয়ার সমস্যা আর ভালো দাম না পাওয়ায়, গত কয়েক বছর ধরে পাট চাষে আগ্রহ কমে গেছে চাষীদের। স্থানীয় এক পাট চাষী বলেন, এখন পাটের দাম ১৪শ ১৫শ টাকা মণ, এ দামে পাট বিক্রি করে আমাদের লাভ হবে না।

আরেকজন পাট চাষী বলেন, অতি বৃষ্টির কারণে ধান হচ্ছে না। এখন যদি পাট বিক্রি করে টাকা না পাই, তবে আমাদের না খেয়ে মরতে হবে।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর আলহাজ উদ্দিন আহমেদ বলেন, এ বছর বৃষ্টি বাদলার কারণে পানি কিছুটা আগাম আসার কারণে নিচু এলাকার কৃষকরা আগাম পাট কেটে ফেলছেন। তাতে তাদের ফলন তারা বিঘা প্রতি ছয় থেকে সাত মণ পাট পাচ্ছে। যদিও পাট কাটার মৌসুম পুরোপুরিভাবে শুরু হয় নাই। আমরা যা দেখেছি গতবারের তুলনায় এবার পাটের ফলন ভাল হবে।এই অবস্থায় পাট চাষে ব্যাপক লোকসানের আশঙ্কা পাট চাষীদের। তবুও এ বছর ১৫ হাজার আটশো’৭০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। যা থেকে এক লাখ সাতশো’ ৫৫ বেল পাট উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটোরপাট
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT