চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহানুর বেগম ওই গ্রামের চা দোকানী মো. রাশেদের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে কে বা কারা হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করে রেখে যায়।

নিহতের পরিবারের সদস্যরা বলছেন, ঘটনার দিন বাড়ির পাশে এলাকার ঐতিহ্যবাহী ‘মাদারের গান’ চলছিল। শাহানুরের দুই সন্তান, শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা সেই গানের অনুষ্ঠানে যান। আর ১ বছরের শিশু সন্তান নিয়ে গৃহবধূ বাড়িতে ছিলেন।

গানের অনুষ্ঠান থেকে রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে নিহতের ৮ বছরের শিশুকন্যা মায়ের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করে। সে সময় পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকাবাসী এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ।

Reneta

বৃহস্পতিবার সকালে সিআইডি প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

‘‘তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি, তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গলা কেটে হত্যাগৃহবধূনাটোর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে কিশোরী টিকটক তারকা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মে ২০, ২০২৬

কর বিষয়ক তদন্ত থেকে মুক্তি পেল ট্রাম্প পরিবার

মে ২০, ২০২৬

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে শত বিঘার ধান-পাটসহ বিভিন্ন ফল

মে ২০, ২০২৬

যুদ্ধের উত্তাপের মধ্যেও ব্যতিক্রমী এক অনুষ্ঠান হয়েছে ইরানে

মে ২০, ২০২৬

শুধু অর্থনৈতিক সাফল্যের গল্পই নয়, নতুন উদ্যোক্তাদেরও দেখাচ্ছে স্বপ্নের পথ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT