চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটেশ্বরে হাজার বছরের মন্দির ঘিরে দর্শনার্থীদের ভিড়

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
৬:৩৩ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

মুন্সিগঞ্জের নাটেশ্বরে হাজার বছরের পুরনো মন্দির কমপ্লেক্স নিয়ে দিন দিন বাড়ছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের কৌতুহল। গত দু’বছর ধওে সেখানে যৌথভাবে গবেষণা ও খনন কাজ পরিচালনা করছেন বাংলাদেশ ও চীনের প্রত্বতাত্ত্বিকরা।

মাটির নীচের প্রাচীন নিদর্শন আবিষ্কারে বিক্রমপুর অঞ্চলে প্রত্বতাত্ত্বিক জরিপ ও খনন কাজ শুরু করার দু’ বছরের মধ্যে ২০১২ সালে টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে সন্ধান পাওয়া যায় হাজার বছরের এই বৌদ্ধ মন্দিরটির। ওই মন্দির কমপ্লেক্সের চারদিকে রয়েছে চারটি বড় হলরুম । হলরুমগুলোতে রয়েছে স্তুম্ভ আকারের ১৬টি পিলার। আর মাঝখানে মূল মন্দিরের অংশ বিশেষ। রয়েছে স্থাপত্য কাঠামোর অষ্ট-কোণাকৃতি একটি বিশাল আকারের স্তম্ভ ।

এলাকাটি বাঙ্গালি বৌদ্ধ পন্ডিত অতীশ দীপঙ্করের জন্মভূমি হওয়ায় এরই মধ্যে এখানে পাওয়া গেছে অতীশ দীপঙ্করের সমসাময়িক সময়ের বৌদ্ধবিহার, বৌদ্ধ মন্দির ও চলাচলের পথ। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্বতাত্ত্বিকবিভাগের অনুসন্ধানেরঘুরামপুরে বিক্রমপুরী বৌদ্ধ বিহারে পাওয়া গেছে আরো সাতটি বৌদ্ধ ভিক্ষু কক্ষ।

পরে এই অনুসন্ধান ও খনন কাজে যোগ দেন চীনের প্রত্বতাত্ত্বিকরা। এসব স্থানে পাওয়া যায় নানা ধরণের মৃৎপাত্র। এছাড়া সম্প্রতি আবিস্কার হয়েছে আরো দু’টি স্তুম্ভ ।

এই মন্দির দেখতে প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়।দর্শনার্থীরা জানিয়েছে, ইতিহাসের হাজার বছরের পুরানো এই মন্দিরের স্বাক্ষী হতে পেরে তারা গর্বিত।

মন্দিরের রক্ষণাবেক্ষণকারী জানায় প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই মন্দির দেখতে আসে।

Reneta

নাটেরশ্বর বৌদ্ধ মন্দির তীর্থভূমিতে পরিনত হওয়ার আভাস দিয়ে সংশ্লিষ্টরা জানান, এখান থেকে পাওয়া কাঠ কয়লা পরীক্ষা করে দেখা গেছে এই প্রত্বস্থানে মানব বসতি ছিল ৭৮০ থেকে ১২২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT