চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয়তার শেষে হারের নিস্তব্ধতা

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
২:২৮ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সামর্থ্য থাকলে উচ্চাশাটা সবসময়ই থাকে। প্রত্যাশার পারদ আরও চড়ে যায় সাউথ আফ্রিকার মতো দলকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলে। তবে এক ম্যাচ পরেই বাস্তবতাটা বুঝল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে বুঝল সামনে আরও কতটা কঠিন পথ পাড়ি দিতে হবে। বুঝল বিশ্বকাপে মঞ্চ কাড়তে হলে সাকিব আল হাসানের সঙ্গে আরও অনেককে জ্বলে উঠতে হবে।

বুধবার সাকিবের ৬৪, তামিমের ২৪, সৌম্যর ২৫, মিঠুনের ২৬ আর সাইফউদ্দিনের ২৯ রানেও বড় পুঁজি আসেনি। সেটা নিয়েই টাইগার বোলাররা যথেষ্ট লড়েছেন। সাকিব, মিরাজ, সাউফউদ্দিন ও মোসাদ্দেক ২টি করে উইকেট নিয়ে জোর চেষ্টা চালিয়েছেন। শেষঅবধি পেরে ওঠেননি, ওই পুঁজি কম তুলতে পারার মাশুল দিতে হয়েছে।

কেনিংটন ওভালে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারের আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৪৯.২ ওভারে তোলে ২৪৪ রান। জবাব দিতে নেমে ১৭ বল আর ২ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে কিউইরা।

ছোট সংগ্রহ নিয়ে লড়াই জমাতে পারলেও আসলে ম্যাচে বেশিরভাগ সময়ই নিয়ন্ত্রণ হাতছাড়া থেকেছে বাংলাদেশের। শেষে এসে ঝটপট কিছু উইকেট তুলে নিলে উত্তেজনার পারদ মূহমূহ ওঠানামা করেছে। তাতে প্রতিটি ওভারের পরতে পরতে থাকল নাটকীয়তা আর রোমাঞ্চ। সবশেষে আসেনি ‘ঈদ উপহার’! দেশে এখন দিবাগত রাত, রাত্রির নিস্তব্ধতার মতই স্তিমিত হয়ে এসেছে উত্তেজনার রেশ!

কিউইরা লক্ষ্য তাড়ায় নামলে আড়াইশ’র নিচের সংগ্রহ নিয়েও সাকিবের জোড়া আঘাতে স্বপ্নের কয়েকটা সিঁড়ি পেরিয়ে গিয়েছিল প্রত্যাশা, সে যাত্রা ধূসর করে দিচ্ছিলেন উইলিয়ামসন ও টেলর। প্রতিরোধী সেই ১০৫ রানের জুটি ভেঙে জোড়া আঘাতেই আবারও আশার সলতেটা জ্বালিয়েছিলেন মিরাজ। কিন্তু স্বল্প পুঁজি আর আশার বেলুনের সমন্বয় করাটা সম্ভব হয়ে ওঠেনি। তবে দাগ কেটে থাকবে শেষের ওই লড়াইটুকু।

দুই মারমুখী ওপেনার গাপটিল ও মুনরোকে ফেরানোর পর কেন উইলিয়ামসন ও রস টেলরই তাই নায়ক, আসলে ম্যাচটা টাইগারদের হাতছাড়া করে নিয়েছেন এ দুজনেই। কিউই অধিনায়ক ৪০ করে ফিরলেও টেলর থাকলেন আরও কিছুক্ষণ। ফেরার আগে তার নামের পাশে ৮২ রানের ইনিংস। ৯ চারে ৯১ বলে সাজানো।

Reneta

অথচ শুরুর দিকটা আরও আশাজাগানিয়া ছিল। ষষ্ঠ ওভারের প্রথম বলেই সাফল্য এনে দিয়েছিলেন সাকিব। মার্টিন গাপটিলকে ক্যাচ বানান তামিমের। ১৪ বলে ৩ চার ও এক ছক্কায় ২৫ রান করা কিউই ওপেনার সাজঘরে হাঁটা দিলে স্বস্তি ফেরে।

আরেক ওপেনার কলিন মুনরোকেও থিতু হতে দেননি সাকিব। তার বলে মুনরোর বুলেট শট ঝাঁপিয়ে পড়ে তালুবন্দী করেন মিরাজ। ৩ চার ও এক ছক্কায় ৩২ বলে ২৪ রানের ইনিংসটি থামে। খানিক পরেই আসে আরেকটি সুযোগ!

নিউজিল্যান্ডকে চেপে ধরার সেই সুযোগটি অবশ্য তুলে নিতে গড়বড় করে ফেলে বাংলাদেশ। করে ফেলেন আসলে মুশফিক! উইলিয়ামসনকে রানআউট করতে ব্যর্থ হন টাইগার উইকেটরক্ষক। দ্রুত রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে পড়েন টেলর ও উইলিয়ামসন। কুড়িয়ে তার দিকে থ্রো করলে বল হাতে জমানোর আগেই মুশির কনুইতে লেগে উইকেট ভেঙে যায়, বেঁচে যান কিউই অধিনায়ক।

বেঁচে গিয়ে তো ম্যাচটাই পকেটে তুলে নিলেন উইলিয়ামসন, টেলরকে সঙ্গী করে। টম ল্যাথামের রানের খাতা খুলতে না পারা তাই কোনো ঝুঁকিতেই ফেলেনি কিউইদের। জেমস নিশামকে (২৫) নিয়ে টেলরের পর কলিন ডি গ্র্যান্ডহোমও (১৫) ম্যাচে শেষের আঁচড়টুকু দিতে পারেননি।

তবে মুশফিক আগের গড়বড়ের শোধ তোলেন দুর্দান্ত এক ক্যাচেই। গ্র্যান্ডহোম সাউফউদ্দিনের স্লোয়ার বাউন্সারে আপারকাট করতে গিয়েছিলেন, ঠিকমত বাতাসে ভাসাতে পারেননি বল। উইকেটের পেছনে অনেকটা লাফিয়ে হাত যথাসম্ভব উঁচুতে নিয়ে বল গ্লাভসবন্দী করেন মুশি। তার উচ্চতা আর রিফ্লেক্সের কথা মাথায় রাখলে অসাধারণ এক ক্যাচই বলা চলে এটিকে।

তাতে নাটকীয়তা বেড়েছে। যেটার শেষ টানেন মিচেল স্যান্টেনার ও লোকি ফার্গুসন। ২চারে ১২ বলে অপরাজিত ১৭ রানে স্যান্টেনার, আর ৩ বলে ৪ রানে ফার্গুসন ম্যাচ জয়ের নোঙর করেই মাঠ ছেড়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-নিউজিল্যান্ডবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ ঘিরে আইসিসির ব্যতিক্রমী উদ্যোগ

পরবর্তী

উৎসবের এত রং!

পরবর্তী

উৎসবের এত রং!

পিএসজি ছাড়ছেন বুফন

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT