চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজিমুদ্দিন হত্যায় গোয়েন্দাদের সন্দেহের তীর জঙ্গীদের দিকে

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৪:৩৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

আক্রমনের ষ্টাইল, আঘাতের ধরণসহ অন্যান্য আলামত দেখে তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন অনলাইন অ্যাকটিভিষ্ট নাজিমুদ্দিন সামাদকে হত্যা করেছে জঙ্গিরা। তবে জঙ্গিদের কোন গ্রুপ ওই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে, তা নিশ্চিত হওয়া যায়নি এখনও।

ওয়ারি অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নূরুল ইসলাম বলেছেন, এখন পর্যন্ত কোন জঙ্গি গ্রুপ ওই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব স্বীকার না করলেও আমাদের ধারণা হত্যাকাণ্ডের পেছনে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে। আর ব্যক্তিগত কারণে হত্যা হতে পারে এমন কোন ক্লু আমাদের হাতে নেই।

দুই দিনেই ওই ঘটনায় এক জনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ ও গোয়েন্দারা। তবে জঙ্গি সন্দেহে আটক করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে দুই জনকে। খোঁজা হচ্ছে সন্দেহভাজন আরও একজনকে।

Banglabid

ছায়া তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ঢাকা থেকে নয় আগে থেকেই টার্গেট ছিলেন সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী অনলাইন অ্যাকটিভিষ্ট নাজিমুদ্দিন সামাদ।

ডিএমপি ডিবির ডেপুটি কমিশনার মাহবুব আলম জানান, ফেসবুকের লেখার কারণ ছাড়াও আরও কোন কারণে হত্যার টার্গেট হতে পারেন ওই অনলাইন অ্যাকটিভিষ্ট।

তিনি আরো বলেন, কোন জঙ্গী গ্রুপ সাধারণত হত্যাকাণ্ডের সময় নিজেদের নিরাপত্তার কারণেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না। এক্ষেত্রে কেন তারা হত্যাকাণ্ডের সময় গুলি ছুড়লো সেটাই রহস্য। এ কারণেই আমরা তার ব্যক্তিগত শত্রুতার বিষয়টিও মাথায় রেখেছি।

Reneta

হত্যাকাণ্ডের একদিন পর বৃহস্পতিবার রাতে নিতান্তই বাধ্য হয়ে পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র নাজিমুদ্দিন সামাদের বড় ভাই আগেই মারা গেছেন। অন্য দুই ভাই থাকেন দেশের বাইরে। যে চাচাতো ভাই লাশ নিতে এসেছিলেন তিনি মামলার বাদী হতে আপত্তি করায় বাধ্য হয়েই বাদী হতে হয় পুলিশকে। তবে মামলায় সুনিদিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। দু-এক দিনের মধ্যে ওই মামলার তদন্ত ভার ডিবির কাছে হস্তান্তর করা হতে পারে।

বর্তমানে ডিবি ওই মামলার ছায়া তদন্ত করছে।

বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের ছাত্র অনলাইন অ্যাকটিভিষ্ট ও গণজাগরণ মঞ্চের কর্মী নাজিমুদ্দিন সামাদকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকার লক্ষী বাজারের কাছে ঋষিকেশ দাস লেনে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার বিনিময় পরিবহনের চাপায় প্রাণ গেল শ্রমিকের

পরবর্তী

নাজিমুদ্দিন হত্যায় যুক্তরাষ্ট্রের নিন্দা

পরবর্তী

নাজিমুদ্দিন হত্যায় যুক্তরাষ্ট্রের নিন্দা

৩৫ লাখ টাকা নিয়ে ব্যাংক ম্যানেজার লাপাত্তা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT