আন্তর্জাতিক

নাগা বিদ্রোহীদের হাতে ৮ ভারতীয় সৈন্য নিহত

নাগা বিদ্রোহীদের হাতে ৮ ভারতীয় সৈন্য নিহত

নাগা বিদ্রোহীরা ভারতের নাগাল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে ৮জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে।

রোববার একটি প্রবাহ থেকে পানি আনার সময় সৈন্যরা বিদ্রোহীদের বাধা দিলে গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই সংঘর্ষে অারো ৬ জন সৈন্য আহত হয়েছে। নিখোঁজ ৪ জন সৈন্য।

গতমাসে সরকারের সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর ঐ অঞ্চলে সহিংসতার ঘটনা ঘটছে।

বিদ্রোহীরা ভারতের ২০ লাখ নাগা আদিবাসীদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি করে আসছে।

বিষয়:নাগাল্যান্ড ভারতীয় সেনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…