চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরবন ও ব্রহ্মপুত্রের জলভাগে নজরদারি চালাবে ভারতীয় সেনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতীয় সেনারা সুন্দরবনের জলসীমায় নজরদারি চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্যাংগং সো লেকে টহলদারি করছে ভারতীয় সেনা। এবার দেশের অন্যান্য জলভাগেও টহলদারি ও নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সেনারা। ব্রহ্মপুত্র নদ এলাকাসহ দেশের বিভিন্ন জলভাগে এই নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য অন্তত ৬টি দ্রুতগতির পেট্রলিং বোট ও আটটি ল্যান্ডিং ক্র্যাফটের ব্যবস্থা করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

জানা যায়, গত দুবছর আর্মি প্যাঙ্গং লেকে টহলদারির ব্যবস্থা করেছে। পূর্ব লাদাখে প্রায় ১৩৪ কি.মি দীর্ঘ এই লেক। ১৩৯০০ ফুট উচ্চতায় ওই লেক। আর সেই লেকেই জলপথে নজরদারি চালায় ভারতীয় সেনা। মূলত সীমান্ত সংলগ্ন এলাকায় নজরদারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ৬টা ফাস্ট পেট্রলিং বোট মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত জায়গাগুলোতে এই জলপথে নজরদারি করা হবে তার মধ্যে অন্যতম গুজরাটের কচ্ছ, ব্রহ্মপুত্র নদী ও পশ্চিমবঙ্গের সুন্দরবনের বদ্বীপ এলাকা।

Banglabid

মূলত জলপথে বোটে চেপে নজরদারি করা হবে এই বোটের মাধ্যমে। এই পেট্রলিং বোটে আটজন করে সশস্ত্র সেনা থাকবেন। এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা।

সব মিলিয়ে এই জলযানগুলিতে ৩৫ জন সেনা থাকবে বলে খবর। যে কোনও পরিস্থিতিতে নজরদারি চালাবে তারা। প্যাঙ্গং লেকেও অন্তত ১২টা নজরদারি বোট রয়েছে।

পিএসইউ গোয়া শিপইয়ার্ড এক্ষেত্রে সেনাকে সহযোগিতা করেছে। সেই সঙ্গেই ১৭ ফাইবার গ্লাসের বোটও রয়েছে। গোয়ার একটা বেসরকারি ফার্ম থেকে এই বোট নিয়ে আসা হয়েছে। এই বোটগুলিতে একসঙ্গে ২০জন সেনা থাকেন। লেকের জলে একেবারে দ্রুত গতিতে চলে এই বোট।

Reneta

এদিকে লাদাখ সংলগ্ন এলাকায় পরিকাঠামো বৃদ্ধির উপর জোর দিয়েছে চীন। প্যাঙ্গং লেকে যে অংশটি চীনের দখলে রয়েছে সেখানে পিপলস লিবারেশন আর্মি দুটি ব্রিজ তৈরি করেছে। তবে ভারতও লেকে নজরদারি চালায়।

তবে এবার আর শুধু প্যাঙ্গং লেকে নয়, দেশের অন্যান্য জলভাগেও নজরদারি চালাবে সেনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় সেনালাদাখের প্যাংগং সো লেকে টহলদারি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত।

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT