নাগরিক সাংবাদিকতার প্রভাব ও সংকট
ঢাকায় রাস্তায় সাধারণ মানুষ ও নাগরিক সাংবাদিকতা কার্যক্রমের দৃশ্য, যানবাহন ও দোকানপাটসহ শহরের জীবনযাত্রা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সময়ের সাথে সাথে সাংবাদিকতার অনেক নতুন রূপ দেখা গিয়েছে। তার মধ্যে অনেক বড় একটি রূপ হলো নাগরিক সাংবাদিকতা। পেশাদারিত্ব সাংবাদিক হতে হয় না এখন সাংবাদিকতা করার জন্য। যে কেউ সাংবাদিকতা করতে পারে।
মাল্টিমিডিয়া জার্নালিজম এখন একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার ও প্রকাশের ধরন। প্রযুক্তি সহায়ক হিসেবে মোবাইলে ধারণ করা ভিডিও এবং ছবির সমন্বয়ে এ ধরনের সাংবাদিকতার প্রকাশ প্রাথমিক প্রয়োজনের জায়গায় রয়েছে। চ্যানেল আই অনলাইন তার প্রথম দিনের পথচলা থেকে মাল্টিমিডিয়া জার্নালিজমকে অত্যন্ত অপরিহার্য হিসেবে দেখেছে এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ একটি মাল্টিমিডিয়া নিউজরুম নির্মাণেরও স্বপ্ন দেখে এই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেরাই মোবাইলে কিছু নিউজ স্টোরি করেছে। তাদের স্টোরিগুলোর প্রচারে সহযোগিতা করছে চ্যানেল আই অনলাইন। বিদ্যাজাগতিক প্রতিষ্ঠানের সঙ্গে গণমাধ্যমের মেলবন্ধনে নতুন সংযোজন মোজো স্টোরিস। এ মোজো স্টোরিটি করেছে মোহাম্মদ এহসান জাকারিয়া।






