চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিক তথ্য নিবন্ধনে মোবাইল অ্যাপস চালু করলো ডিএমপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ডাকসু নির্বাচন-ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরীতে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য নিবন্ধনের জন্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) মোবাইল অ্যাপস চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া অ্যাপসটির উদ্বোধন করেন। এ সময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন: আজ থেকে মোবাইলে অ্যাপসটি ডাউনলোড করে যে কেউ তথ্য নিবন্ধন করতে পারবেন। এটা ছাড়াও ম্যানুয়ালিও নিবন্ধন কার্যক্রম চলবে। এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মোবাইল ফোনে গুগল প্লে-স্টোর থেকে ‘সিআইএমএস’ অ্যাপসটি ডাউনলোড করা যাবে। শিগগিরই অ্যাপল স্টোরেও মিলবে এই অ্যাপস।

তিনি বলেন: ঢাকা মহানগরে বসবাসরত নাগরিকের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার লক্ষ্যে ২০১৬ সাল থেকে শুরু হয় নাগরিক তথ্য সংগ্রহের কার্যক্রম। বর্তমানে ‘সিআইএমএস’ এর তথ্য ভাণ্ডারে ৭২ লক্ষেরও অধিক নাগরিক তথ্য যোগ হয়েছে। নাগরিক তথ্য সংরক্ষিত থাকার কারণে বিভিন্ন মামলার রহস্য উদঘাটনে যেমন সহায়ক তেমনি অপরাধ দমনে ডিএমপি’র দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন: এখন কোনও বাড়িওয়ালা ভাড়াটিয়া তথ্য ফরম ছাড়া বাসা ভাড়া দিতে পারেন না। ভাড়াটিয়ারাও ফরম পূরণ ছাড়া বাসা নিতে পারেন না।

পুলিশ কমিশনার বলেন: প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ‘সিআইএমএস ডিএমপি’ লিখে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর লগইন অপশনে নিজের ফোন নম্বর দিয়ে নিবন্ধনে ক্লিক করতে হবে। এরপর একটি ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে পাঠানো হবে। ভেরিফিকেশন কোড এ্যাকটিভ করে পাসওয়ার্ড সেট করে লগইন করলে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন। এখান থেকে আপনার অপশনটিতে ক্লিক করলে একটি ফরম পাবেন। ফরমে নির্ধারিত ঘরে আপনার সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করলে নিবন্ধন প্রক্রিয়াটি শেষ হবে। তবে এক্ষেত্রে অবশ্যই মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

Reneta

তিনি বলেন: পূরণকৃত তথ্য সেন্ট্রাল ডাটাবেজে যুক্ত হওয়ার আগে থানার অফিসার ইনচার্জ (ওসি) তথ্য যাচাই-বাছাই করে সঠিক থাকলে এ্যাপ্রুভাল দিলে সিআইএমএস এর মূল ডাটাবেজে তথ্য যুক্ত হবে। যদি কোন কারণে ফরম পূরণ অসম্পূর্ণ হয় বা তথ্যে ভুল থাকে সেক্ষেত্রে মোবাইলে এসএমএস দিয়ে জানানো হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন: আমরা যখন নাগরিক তথ্য সংগ্রহ শুরু করি, তারপর থেকে সাধারণ অপরাধ কমতে শুরু করেছে। এমনকি হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর নগরীতে বড় কোনও জঙ্গি আস্তানা গড়ে ওঠেনি। এই পদ্ধতি জঙ্গি মোকাবিলায় ভূমিকা রেখেছে।

ডিএমপি কমিশনার বলেন: আমি দায়িত্ব গ্রহণের পর বিট পুলিশিং সিস্টেম চালু করি। কমিউনিটিকে কাজে লাগিয়ে কমিউনিটি পুলিশিং শুরু করেছি। আমরা উঠান বৈঠক করেছি। এভাবে জনগণকে সম্পৃক্ত করেছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তথ্যনাগরিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন না ফার্স্ট লেডি মেলানিয়া

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

মে ১৩, ২০২৬

বিশ্বের চোখে রাশিয়ার চেয়ে নেতিবাচক ভাবমূর্তিতে যুক্তরাষ্ট্র

মে ১৩, ২০২৬

ইসাক-গায়কোরেসকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সুইডেন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT