অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কর ফাঁকি সাধারণ বিষয় মনে হলেও সার্বিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়ে। অনেক ব্যবসায়ী কর মওকুফের অনুরোধ করেন জানিয়ে তিনি বলেছেন, এমন হলে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারবে না বাংলাদেশ। এনবিআর চেয়ারম্যান অভিযোগ করেছেন, ভোক্তারা ভ্যাট দিতে চাইলেও অনেক অসাধু ব্যবসায়ী মুনাফার জন্য সেটি গ্রহণ করেন না। ভ্যাটের হার কমানো সম্ভব হবে না বলেও জানান তিনি।






