চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকদের কিয়েভ ছাড়তে বলল রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে দীর্ঘ রুশ সাঁজোয়া বহর। হামলার হুঁশিয়ারি দিয়ে নাগরিকদের কিয়েভ ছেড়ে যাওয়ার জন্য বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার বেলারুশ সীমান্তে দ্বিতীয়বারের মতো শান্তি আলোচনায় বসবে ইউক্রেন-রাশিয়া।

ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি। স্বাগত বক্তৃতায় বলেছেন, ইউক্রেনকে কেউ ভাঙতে পারবে না। যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা বলেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ইউক্রেনে কমপক্ষে ৪শত ৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার তথ্য দিয়েছে জাতিসংঘ।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, রুশ বাহিনীর সাঁজোয়া বহর এখন কিয়েভের দোরগোড়ায়। রাজধানী শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে অবস্থান করছে দীর্ঘ বহরটি যা বড় ধরনের হামলার ইঙ্গিত দিচ্ছে। বেলারুশের সেনাবাহিনীও রুশ বাহিনীর সাথে হামলায় যোগ দেবে বলে দাবি করছে ইউক্রেন সেনাবাহিনী।

সোমবারের আলোচনায় কোনও সিদ্ধান্ত না আসলেও বেলারুশ সীমান্তে আগামীকাল আবারও আলোচনায় বসবে দুই পক্ষ। আলোচনার আগে নাগরিকদের কিয়েভ ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে কিয়েভের প্রযুক্তি কেন্দ্রে হামলার খবর পাওয়া গেছে।

ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি। স্বাগত বক্তৃতায় ইউক্রেনকে কেউ ভাঙতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইইউ যে ইউক্রেনের পক্ষে তা প্রমাণ করার সময় এসেছে একথাও বলেন জেলেনস্কি।

খারকিভে রুশ হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Reneta

রাশিয়ার রণকৌশলে যুদ্ধাপরাধের প্রমাণ পাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতও। দেশটিকে বিচারের মুখোমুখি করার কথা বলেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট-আইসিসি’র তদন্ত কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

জুলাই ২৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT