চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকত্ব আইন নিয়ে সহিংসতায় বাড়ছে নিহতের সংখ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ন ২১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাগরিকত্ব সংশোধনী আইন-নিহতের সংখ্যা

ভারতের নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে চলমান বিক্ষোভের মুখে উত্তরপ্রদেশে হওয়া সংঘর্ষে শুক্রবার ৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ নিয়ে ওই রাজ্যে বিক্ষোভ সংশ্লিষ্ট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১তে।

কিন্তু পুলিশ মৃত্যুর বিষয়টি স্বীকার করলেও উত্তরপ্রদেশ পুলিশের মহাপরিচালক ও পি সিং দাবি করেছেন, পুলিশের গুলিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যু হয়নি। ‘আমরা একটা বুলেটও ছুড়িনি,’ বলেন তিনি।

এমনকি আরেক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘যদি গোলাগুলির কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা ঘটেছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে।’

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে বিজনরে ২ জন এবং সমভাল, ফিরোজাবাদ, মিরাট ও কানপুরে ১ জন করে আন্দোলনকারী নিহত হন। সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে শুক্রবার জুমআর নামাজের আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। কিন্তু এরপরও নামাজের পর ১৪৪ ধারাসহ অন্যান্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তরপ্রদেশের ১৩টি জেলায় বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।

পুলিশ বিশালাকার ওই জনস্রোত ঠেকাতে চেষ্টা করলে ভিড়ের মধ্য থেকে পাথর ও ইট-পাটকেল ছুড়তে শুরু করে লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন লাঠিচার্জ এবং টিয়ারগ্যাস ব্যবহার শুরু করে পুলিশ।নাগরিকত্ব সংশোধনী আইন-নিহতের সংখ্যা

Reneta

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি’র প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিসহ বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। আইনটির প্রতিবাদে প্রায় এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয়েছিল আসাম, মেঘালয় আর ত্রিপুরায়। আইনটির বিরুদ্ধে রোববার রাতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হলে সোমবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে।

রাষ্ট্রপতির কাছে আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীসহ বিরোধীদলীয় নেতারা।

তবে নাগরিকত্ব আইন নিয়ে সরকার অনড় বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তিতে কোনো ধরনের সহিংসতা চালালে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ অঙ্গদি।

Jui  Banner Campaign
ট্যাগ: নতুন নাগরিকত্ব আইননাগরিকত্ব সংশোধনী বিলবিতর্কিত নাগরিকত্ব আইনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT