চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকত্ব আইন নিয়ে আবার উত্তপ্ত দিল্লি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি’র প্রতিবাদে আবারও উত্তপ্ত হলো ভারতের রাজধানী দিল্লি। ইট-পাটকেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগ করেছে হাজারো বিক্ষোভকারী। কংগ্রেস সব পাকিস্তানিকে ভারতের নাগরিক বানাতে চায় বলে অভিযোগ করেছেন নরেন্দ্র মোদি। আর মোদির বিরুদ্ধে ভারতবাসীকে বিভাজনের অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি’র প্রতিবাদে আবারও বিক্ষোভ দিল্লিতে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের সিলামপুরে জড়ো হন প্রায় ২ হাজার বিক্ষোভকারী। পুলিশের দাবি, বিক্ষুব্ধ জনতাই প্রথমে ইট ছুঁড়তে শুরু করে।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা স্কুলবাসে আগুন ধরিয়ে দেয়। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে ও লাঠিচার্জ করে। সংঘর্ষের পরপর ৭টি স্টেশন বন্ধ করে দেয় দিল্লি মেট্রোরেল কর্তৃপক্ষ।

রোববার দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে সহিসংতার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে দিল্লি পুলিশ। জানানো হয়েছে, আটকদের কেউই ছাত্র নন এবং এদের প্রত্যেকের অতীত অপরাধের ইতিহাস রয়েছে।

ঝাড়খন্ডে নির্বাচনী প্রচারে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কংগ্রেসই নাগরিকত্ব আইন নিয়ে মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তাঁর দাবি, নতুন আইনে ভারতীয় নাগরিকরা কোনো সমস্যায় পড়বেন না।

মঙ্গলবার আবারও পদযাত্রায় নেমেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শপথ পাঠ করিয়েছেন, প্রাণ থাকতে বাংলায় এনআরসি ও সংশোধিত নাগরিক আইন কার্যকর হতে দেবেন না।

Reneta

সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মমতা ব্যানার্জি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনআরসিসংশোধিত নাগরিকত্ব আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৬, ২০২৬

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT