চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈমের ৬ উইকেট, পূর্বাঞ্চলের নাটকীয় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে রোমাঞ্চকর লড়াই শেষে ওয়ালটন মধ্যাঞ্চলকে ১০ রানে হারিয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের লাঞ্চ বিরতির পর ১৮৮ রানে গুটিয়ে যায় মোহাম্মদ মিঠুনের দল।

মিরপুরে সৌম্য সরকার গড়ে দিয়েছিলেন জয়ের ভিত। বাকিরা পারলেন না সহজ পথটা পাড়ি দিতে। ৫৩ রানে শেষ ৯ উইকেট হারিয়ে পয়েন্ট হাতছাড়া করে দলটি।

পূর্বাঞ্চলের অফস্পিনার নাঈম হাসান ২০ ওভারে ৪৮ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। বাঁহাতি স্পিনার তানভির ইসলাম শিকার করেন ৩ উইকেট।

আগেরদিন ১ উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছিল মধ্যাঞ্চল। মিঠুন ৪২ ও সৌম্য ৩৩ রানে অপরাজিত ছিলেন। ফিফটি পেরিয়ে চতুর্থ দিনের সকালে আউট হন মিঠুন। অধিনায়ক করেন ৬০ রান।

ব্যক্তিগত ৭৩ রানের মাথায় সৌম্য আউট হন। দেড়শর আগেই থিতু হওয়া দুই ব্যাটার আউট হওয়ার পর আর প্রতিরোধ গড়তে পারেনি দলটি।

সালমান হোসেন ও রবিউল হক আশা জাগান জয়ের। প্রথম সেশনের বিরতি কাটিয়ে এসে ভালোই লড়ছিলেন। জয় থেকে যখন ১১ রান দূরে, পরপর দুই ওভারে দুই ব্যাটার ফিরে গেলে শের-ই-বাংলায় জয়োৎসবে মাতে পূর্বাঞ্চল।

Reneta

সংক্ষিপ্ত স্কোর: পূর্বাঞ্চল: ২৪৫ ও ১৮০, মধ্যাঞ্চল: ২২৭ ও ১৮৮

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈমপূর্বাঞ্চলবাংলাদেশ ক্রিকেট লিগবিসিএল-২০২১লিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT