বিনোদন

নাইমের আপত্তিতে পরীমনির নতুন ছবি ‘চাঁদনী’ নাম বাদ

নাইমের আপত্তিতে পরীমনির নতুন ছবি ‘চাঁদনী’ নাম বাদ

ঢালিউডের বিপুল জনপ্রিয় জুটি শাবনাজ-নাইম অভিনীত সুপারহিট সিনেমা ‘চাঁদনী’ সিনেমার নামেই হালের জনপ্রিয় নায়িকা পরীমনি তার নতুন ছবির নামকরণ করেছিলেন। কিন্তু ‘চাঁদনী ’ নামে আপত্তি জানিয়েছেন নাইম।

তাই পরীমনি তার ‘চাঁদনী’ ছবির নাম বাদ দিয়েছেন। তবে পরিচালক শামীমুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, বারো বছর পর যেকোনো ছবির নাম নতুন করে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ‘চাঁদনী’ নামটি ব্যবহারে আমাদের কোনো আইনি ঝামেলা নেই।

“কিন্তু নাইম ভাই আমাকে অনুরোধ করেছেন ‘চাঁদনী’ নামটি না রাখতে।”c0cb4_naim তিনি জানান, এই নামের সঙ্গে তার (নাইমের) অনেক স্মৃতি জড়িত। তাই যেন আমরা অন্য কোনো নাম নিয়ে ছবি নির্মাণ করি।

“আমিও তাকে সম্মান জানিয়ে নামটি পাল্টে ফেলছি। তবে ‘চাঁদনী’র নতুন নাম কী হবে তাও এখন ঠিক করিনি।”

বর্তমান নামহীন এ ছবিতে প্রথমবারের মতো পরীকে একজন পাহাড়ি মেয়ের ভূমিকায় দেখা যাবে। ছবিতে পরীর বিপরীতে জুটি বেঁধেছেন নায়ক আসিফ নূর।

আগামী বছরের ফেব্রুয়ারিতে বান্দরবানে শুটিং শুরু হবে।

বিষয়:ঢালিউড নাইম পরীমনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…