আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা, নিহত অর্ধশতাধিক

নাইজেরিয়ায় আত্মঘাতি বোমা হামলা

নাইজেরিয়ায় আত্মঘাতি বোমা হামলা

নাইজেরিয়ার উত্তর-পূর্বের শহর মুবি’র একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে কয়েকটি অান্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে হামলাকারী নামাজ পড়ার কৌশলে মসজিদে বোম নিয়ে প্রবেশের পর ওই হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুবক্কর জানায়, মসজিদে আমাদের মধ্যে কেউ একজনের কাছে এই বোমা ছিলো। হামলাকারী আমাদের ভেতরে থাকা কেউ একজন হবে।

শেষ খবর পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গি সংগঠন বোকো হারাম অনেক আগেই থেকেই নাইজেরিয়ার এ অঞ্চলকে হামলার টার্গেট করেছে।

গত ৮ বছরে বোকো হারাম কমপক্ষে ২০ হাজার মানুষকে হত্যা করছে।

সম্প্রতি নাইজেরিয়ার বোকো হারাম নিয়ন্ত্রিত এলাকাগুলো নাইজেরিয়ান সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিলে তারা আত্মঘাতী বোমা হামলার পথ বেছে নেয়।

গত ডিসেম্বরের একই এলাকায় বোমা হামলায় নিহত হয় ৪৫ জন।

বিষয়:আত্মঘাতি বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…