জনপদ

নরসিংদীর জুট মিল শ্রমিকদের আমরণ অনশন স্থগিত

নরসিংদীর জুট মিল শ্রমিকদের আমরণ অনশন স্থগিত

সুমন রায়: মজুুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিকরা। কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের নির্দেশনায় এ কর্মসূচি স্থগিত করেন তারা।  

শনিবার সকাল ১০টায় কর্মসূচি স্থগিত করার পর কাজে ফিরেছেন শ্রমিকরা।

ইউএমসি জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, নরসিংদীর সভাপতি মো: সফিকুল ইসলাম মোল্লা বলেন: ‘চারদিনের অব্যাহত অনশনের পর শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আশ্বাসে এবং বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

শনিবার সকাল থেকে শ্রমিকরা নিজেদের কাজে যোগ দিয়েছেন। এতে মিলের উৎপাদন শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

উদ্ভুত পরিস্থিতিতে রোববার বিজেএমসির সভাকক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তের পর যদি দাবি মানার বিষয়ে আশাব্যঞ্জক খবর না আসে পরে আবারও আমরণ অনশন আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন সভাপতি।

বিষয়:আমরণ অনশন জুট মিল নরসিংদী শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…