চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীর চরাঞ্চলে লাভজনক হয়ে উঠেছে বাঙ্গি চাষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ০১, মে ২০১৫
কৃষি
A A

বাঙ্গি চাষ করে বদলে গেছে নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের কৃষকের জীবনযাত্রা। আকারে বড় ও খেতে সুস্বাদু হওয়ায় এই অঞ্চলের বাঙ্গির চাহিদা রাজধানী ঢাকাসহ সারাদেশে।

জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চলে পাড়াতলী ইউনিয়নের মধ্যনগরে এ বছর ২৫ হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে।বিঘা প্রতি কৃষকের খরচ হয়েছে প্রায় তিন হাজার টাকা। এক বিঘার বাঙ্গি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত।

একজন কৃষক বলেন, আমাদের বিঘা প্রতি দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত খরচ হয়।ভালো ফলন হলে বিক্রি ৩৫ থেকে ৪০ হাজার টাকা আসে। আরেকজন কৃষক বলেন, এইটা বেশ লাভজনক। সুবিধে হলো খরচটা মোটামুটি কম।আর এখানকার বাঙ্গি সাইজে অনেক বড় হয় এবং খেতে খুব সুস্বাদু।

নরসিংদীর বাঙ্গি ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ ও কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলে যায়। অনেক জায়গায় খেত থেকেই পাইকাররা বাঙ্গি কিনে নিয়ে যান।তবে পাইকারদের অভিযোগ যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পরিবহন খরচ অনেক বেশি। এক পাইকার ব্যবসায়ী বলেন, রাস্তাঘাট ভালো না থাকায় মালের খরচটা অনেক বেশি পড়ে যায়। রাস্তা ভালো হয়ে ব্যবসার অনেক সুবিধে হতো।

কৃষককে ভালো বীজ সরবরাহ করতে পারলে বাঙ্গি চাষ আরও সম্প্রসারণ করা সম্ভব জানায় কৃষি বিভাগ। নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্বাস উদ্দিন বলেন, বাঙ্গির উৎপাদন কলাকৌশল, উন্নত পদ্ধতিতে বাঙ্গি চাষ এর উপর যদি কৃষকদের সম্পূর্ণভাবে অবহিত করতে পারি এবং তাদের ভালো বীজ সরবরাহ করতে পারি তাহলে বাঙ্গি চাষ নরসিংদী এলাকায় দ্রুত সস্প্রসারণ হবে।

আগামী বছর চরাঞ্চলের কৃষকদের মাঝে ভালো বীজ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ট্যাগ: নরসিংদীবাঙ্গি চাষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুকের সেঞ্চুরির পরও অস্বস্তিতে ইংল্যান্ড

পরবর্তী

নেপালে ১ হাজার ইউরোপীয় নাগরিক নিখোঁজ

পরবর্তী

নেপালে ১ হাজার ইউরোপীয় নাগরিক নিখোঁজ

আশুগঞ্জের রাইসমিলে ন্যায্য পারিশ্রমিক পায়না নারী শ্রমিকরা

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT