চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ‘গণপিটুনিতে’ দুই ‘ডাকাত’ নিহত

সুমন রয়সুমন রয়
৯:৩৪ পূর্বাহ্ণ ০৯, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর বেলাবতে কথিত গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে বেলাব উপজেলার দড়িকান্দি-বড়চর সড়কে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের আতর মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০) ও একই গ্রামের শহিদ উল্লাহর ছেলে নাদিম মিয়া (৩০)।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে রায়পুরা উপজেলার সীমান্তবর্তী বড়চরগামী সড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাই হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৩/৪ জন ব্যক্তি ওই সড়কে ঢুকে। এসময় তাদের গাড়িতে দেশিয় অস্ত্রশস্ত্র দেখতে পায় স্থানীয়রা।

পরে স্থানীয়দের চিৎকারে দড়িকান্দি ও বড়চর এলাকার লোকজন জড়ো হয়ে দুই দিক থেকে সন্দেহভাজন ডাকাতদের অবরুদ্ধ করার চেষ্টা করে।  ডাকাতরা নম্বরবিহীন সিএনজিচালিত একটি অটোরিকশা ফেলে রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুইজনকে আটক করে গণপিটুনি দেয়।

Reneta

এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। অন্যরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা সিএনজিচালিত অটোরিকশাটিতে ভাংচুর চালালে সিলিন্ডার থেকে আগুন লেগে পুড়ে যায়। নিহত দুইজনের মধ্যে জুয়েলের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২ জন গণপিটুনিতে নিহত হয়েছে। তারা আসলে ডাকাত ছিল কি না তা তদন্ত করে নিশ্চিত করতে পারব। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পরবর্তী পদক্ষেপ নিতে কাজ করছে পুলিশ সদস্যরা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকাতনরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বহুমুখী সমবায় সমিতির জমির একাংশ হস্তান্তর করেছে পূর্বাচল রিজেন্ট টাউন

মে ১৮, ২০২৬

এডিপির প্রায় দুই তৃতীয়াংশ বাস্তবায়ন করা হবে সরকারের অর্থায়নে

মে ১৮, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, র‌্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে

মে ১৮, ২০২৬

২০২৬ ২৭ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন হবে নানামুখী চ্যালেঞ্জের

মে ১৮, ২০২৬

১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT