চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নব্বই মাস পেছালেও আমরা পিছু ছাড়ব না: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৩৪ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে অনেক সম্মানিত হচ্ছেন। আমি চাই বিদেশের মতো দেশের মানুষও তাকে সম্মান করুক। মানুষকে অসম্মানিত করে কেউ সম্মানিত হতে পারে না। মানুষের সম্মান পেতে হলে মানুষকে ভালবাসতে শিখতে হবে। অত্যাচার করে কেউ কোনো দিন ক্ষমতায় টিকে থাকেনি, থাকতেও পারবে না।

মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতীতে এক কর্মী সমাবেশে তিনি বলেন, গামছার জোয়ার দেখে ৩১ জানুয়ারী পর্যন্ত ৯০ দিন নির্বাচন পিছিয়েছেন। ৯০ দিন কেনো ৯০ মাস পেছালেও আমরা পিছু ছাড়ব না। আমাদের জয় হবেই।

কাদের সিদ্দিকী আরো বলেন, কালিহাতীতে আমার জনসভায় ১৪৪ ধারা জারি করে জনসভা থামাতে চায় সরকার। আমার জনসভায় যত ১৪৪ ধারা জারি করুক দামাল ছেলেদের থামিয়ে রাখতে পারবে না কেউ।

তিনি বলেন, আমরা মানুষের সেবক। আমরা মানুষের সেবা করতে চাই। মানুষ আমাদের রাজনীতিবিদদের জন্য কষ্ট করবে এটা মেনে নেওয়া যায় না।

কালিহাতী উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি হাসমত আলী নেতার সভাপতিত্বে কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি এ এইচ এম আব্দুল হাই, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম ও যুব আন্দোলনের আহবায়ক হাবিব উন নবী সোহেল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদের সিদ্দিকীটাঙ্গাইলটাঙ্গাইল উপনির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নিশ্চিন্তে’ অনুশীলন করেছে জিম্বাবুয়ে

পরবর্তী

‘ধর্মান্ধ ঘাতক ও পৃষ্ঠপোষকদের ভেতর শুভবুদ্ধির উদয় হওয়া কঠিন’

পরবর্তী

'ধর্মান্ধ ঘাতক ও পৃষ্ঠপোষকদের ভেতর শুভবুদ্ধির উদয় হওয়া কঠিন'

দীপনকে নিয়ে লিখতে গেলে কলম আটকে আসছে.....

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT