চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবাবের সেটে আব্বাস-আকবর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান ‘নবাব এলএলবি’ ছবির শুটিং করছেন এফডিসির ২ নাম্বার ফ্লোরে। পাশেই শুটিং করছিলেন ‘আব্বাস’ ও ‘আকবর’ ছবি দুটির নায়ক নিরব-ইমন। মজার ব্যাপার হচ্ছে, আলাদাভাবে নির্মিত তিন ছবির নায়কই নাম ভূমিকায় অভিনয় করছেন!

গেল বছর ৫ জুলাই আব্বাস মুক্তি পেয়েছিল। পাসওয়ার্ডের পর গেল বছর নিরবের এ ছবিটি আলোচিত হয়। অন্যদিকে ইমন অভিনীত ‘আকবর’ নির্মাণধীন ছবি। এই দুই ছবির দুটি চরিত্র নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করছেন সাইফ চন্দন যিনি ‘আব্বাস’ এর পরিচালক।

শাকিব খানের সাথে ক্যারিয়ারের শুরুতে ‘মনে বড় কষ্ট’ এবং ‘মন যেখানে হৃদয় সেখানে’ দুই ছবিতে অভিনয় করেছিলেন নিরব৷ আর শাকিবের সাথে ইমন অভিনয় করেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ এবং ‘পাসওয়ার্ড’ ছবিতে। সেই সুবাদে নিরব-ইমন সবসময় শাকিবের স্নেহধন্য হয়েছেন।

নিরব ইমন দুজনেই বলেন, শাকিব ভাই আমাকে সবসময় ছোট ভাইয়ের মতো যত্ন করেন। ভালো কাজের পরামর্শ দেন। এফডিসিতে আমরা শুটিং করছি সেখানে শাকিব ভাইয়া ও শুটিং করছেন, তার সাথে দেখা করবো না তা তো হয় না! মেকাপ রুমে তার সাথে আড্ডা দিয়েছি। অল্প হলেও দারুণ সময় কেটেছে।

শাকিব খানও নিরব ইমন দুজনের গেট আপ দেখে তাদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের দেখে ভীষণ ভালো লাগছে। এভাবে আলাদা লুক নিয়ে দুজনে একটা সিনেমা করো। দর্শক গ্রহণ করতে পারে।’

 

Reneta

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্বাসইমনএফডিসিনবাবনিরবলিড বিনোদনশাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবাসীদের কাজে ফেরা নিশ্চিত করতে হবে

পরবর্তী

বেশি কিছু আশা করা ভুল

পরবর্তী

বেশি কিছু আশা করা ভুল

একদিনে সুন্দরবন দেখা!

সর্বশেষ

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT