চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:৩৯ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

বাংলা নববর্ষ ১৪২২ ও পহেলা বৈশাখ উপলক্ষে  বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘শুভ নববর্ষ। এই আনন্দঘন দিনে আমি দেশবাসীকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

তিনি বলেন, ‘আমাদের জীবনে বৈশাখের আগমনী সুর বেজে উঠেছে। সে সুর নতুনকে বরণ করার, পুরাতনকে পেছনে ফেলে নব উদ্যমে আগামীকে আবাহন করার। বৈশাখ শুধু ঋতুচক্রের ধারাবাহিকতা নয় বরং আমাদের ঐতিহ্য চেতনারই নাম।’

বাংলা নববর্ষকে জনউৎসবের প্রতীক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলা সন গণনার সূত্রপাতের পর থেকে এটি কালক্রমে বৃহত্তর বাঙালির অস্তিত্বসূচক উৎসবে রূপান্তরিত হয়েছে।

শুধু সাংস্কৃতিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও বাংলা নববর্ষের কোনো তুলনা নেই বলেও বাণীতে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এই নববর্ষ সবার জীবনে অফুরন্ত আনন্দ বয়ে আনবে বলে রাষ্ট্রপতির প্রত্যাশা।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘বাংলা নববর্ষের এই শুভক্ষণে আমি দেশবাসী ও প্রবাসীসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ। তিনি বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের জাতীয়তাবোধ ও চেতনাকে শানিত করে। বাঙ্গালি জাতি নববর্ষকে ধারণ করেছে তার জীবনযাত্রা ও সাংস্কৃতির অনুষঙ্গ হিসেবে।’

পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্ত্বাকে আরও বিকশিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ট্যাগ: নববর্ষপহেলা বৈশাখ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হালাখাতা: রঙে রঙে সেজেছে পুরান ঢাকার দোকানঘর

পরবর্তী

ব্রাজিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

পরবর্তী

ব্রাজিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

বুধবার পর্যন্ত মুক্ত মির্জা আব্বাসের প্রচারণায় নিষেধাজ্ঞা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT