চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষে ‘চম্পাবতী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
‘চম্পাবতী’ নাটকের একটি ‍দৃশ্য

‘চম্পাবতী’ নাটকের একটি ‍দৃশ্য

বাংলা নববর্ষ উপলক্ষে মঞ্চস্থ হবে নাটক ‘চম্পাবতী’। ড. মুকিদ চৌধুরী রচিত এ নাটকটি নির্মিত হয়েছে বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীতে। একই দিনে নাটকটির দুটি প্রদর্শনী হবে। আগামী শুক্রবার পহেলা বৈশাখে ভোলাইন কলেজের আয়োজনে সকাল ১১টায় ভোলাইন কলেজ মিলনায়তনে ও লাকসাম নাট্যজংশনের আয়োজনে সন্ধ্যা সাড়ে ৬টায় লাকসাম পৌর মিলানায়তনে ‘চম্পাবতী’ নাটকটি মঞ্চস্থ হবে।

ড. মুকিদ চৌধুরী বলেন, গৌড়ের এক সুন্দর অঞ্চল চন্দ্রদ্বীপে ছিলেন তিনজন জমিদার। তারা হলেন জমিদার প্রিয়নাথ, রামচন্দ্র রায় ও শাহ সিকান্দার। জমিদার প্রিয়নাথ ছিলেন শান্তিপ্রিয় ও সুদর্শন যুবক। তিনি রামচন্দ্র রায়ের কন্যা চম্পাবতীকে বিয়ে করতে চান। অপরদিকে, রামচন্দ্র রায় ও শাহ সিকান্দার পরস্পরকে শত্রু মনে করতেন। তারা সহজেই একে অন্যের সঙ্গে বিবাদে জড়াতেন ও লড়াইয়ে লিপ্ত হতেন। এই দুই পরিবারেরই সদস্য গাজী ও চম্পাবতী ধর্মের বিভেদ ভুলে একে অপরকে ভালোবাসে। আর প্রিয়নাথ সমধর্মের লোক হলেও হন বঞ্চিত। এই হিন্দু-মুসলমান প্রেম-কাহিনী নিয়েই রচিত হয়েছে ‘চম্পাবতী’ নাটকটি।

জি এম এস রুবেলের পরিচালনায় নাটকটির মঞ্চ, আলো ও শব্দ পরিকল্পনা করেছেন আসলাম অরণ্য। ‘চম্পাবতী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, প্রভাষক আবদুল আলী, প্রভাষক মুজাহিদুল আমিন সোহেল, নাজমা ইসলাম, জি এম এস রুবেল, রাশেদুল আনোয়ার বাঁধন, আরিফুর রহমান, ফখরুল ইসলাম রাব্বি, তাইমুন আহমেদ রাকিব, তৃষা দেবনাথ, হৃদয় চন্দ্র দাস, তানভীর হাসান রাজ, কামরুল হাসান, নুশরাত জাহান ঝুমুর, শামিন সরাফত নিহাল, অমিনুল ইসলাম, শাহজালাল ইমরান, আবু হানিফ মজুমদার প্রমুখ।

Banglabid

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনাকে ‘বিসর্জন’ ছবির ডিভিডি দিতে চান পরিচালক

পরবর্তী

বাপ-বেটাতে ম্যাচিং ট্যাটু

পরবর্তী
শাহরুখ খান ও আব্রাম

বাপ-বেটাতে ম্যাচিং ট্যাটু

জিয়া অরফানেজ ট্রাস্ট

ট্যানারি বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড ও মাছের খাবার নয়: আপিল বিভাগ

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT