চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবনীতা চৌধুরীর নতুন গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

হাসন রাজার গান ‘সোনালী বন্ধু’ এবং ‘রূপ দেখিলাম’-এর ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর জনপ্রিয় উপস্থাপক-সঞ্চালক ও সংগীতশিল্পী নবনীতা চৌধুরী এবার গাইলেন রাধারমনের গান। 

ইতোমধ্যে ‘বলো গো’ শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশ করেছে জি সিরিজ। গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব।

নবনীতা- গৌরব জুটিকে পর্দার সামনে গানটি গাইয়ে, বাজিয়ে, নাচিয়ে এক ধরনের পারফর্মেন্স ভিডিওর আদলে মিউজিক এর ভিডিও তৈরি করেছেন মঞ্জু আহমেদ।

সিলেটের সাধক কবি রাধারমন দত্ত তাঁর কৃষ্ণপ্রেমে সৃষ্ট ধামাইল গানের জন্য বিখ্যাত। ধামাইল সিলেটের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য ধারা। এই গান গাওয়ার সময় দল বেঁধে নৃত্য পরিবেশন করা হত।

‘বলো গো’ গানটির গায়ন ও সংগীতায়োজনে ধামাইল গানের নাচের সেই ছন্দ ও দোলা দর্শক উপভোগ করতে পারবেন।

রাজনৈতিক টক শো উপস্থাপনা থেকে বিরতি নেওয়ার পর এই মিউজিক ভিডিওর মাধ্যমে নবনীতাকে আবার ভিজ্যুয়ালে পাওয়া গেল। টেলিভিশন ও মঞ্চে সংগীত পরিবেশনের পাশাপাশি স্টুডিওতে নতুন গান তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন নবনীতা ও গৌরব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজি সিরিজনবনীতা চৌধুরীলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT