চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবজাতক শিশু মৃত্যু কমানোর পথে এগিয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ, স্বাস্থ্য
A A
নবজাতক শিশু মৃত্যু-বাংলাদেশ

নবজাতক শিশু মৃত্যুর হারে হ্রাসে ক্রম উন্নতির পথে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ-এর নতুন বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

২০১৬ সালে বিশ্বজুড়ে নবজাতক শিশু মৃত্যুর পরিমাণ ও হারের ওপর নির্ভর করে বর্তমানে কোন দেশ শিশু জন্মের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং কোনটি সবচেয়ে বেশি নিরাপদ তার বিস্তারিত তালিকা মঙ্গলবার প্রকাশ করে ইউনিসেফ। সেই তালিকায় ১৮৪টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ৫৪ নম্বরে।

ইউনিসেফের ২০১৬ সালের জরিপ ও তথ্য বিশ্লেষণ অনুসারে, বাংলাদেশে নবজাতক শিশু মৃত্যুর হার (প্রতি এক হাজারে) ২০.১। অর্থাৎ গড়ে প্রতি ৫০ টি জীবিত শিশুর মধ্যে জন্মের প্রথম এক মাসের মধ্যে ১ জনের মৃত্যু হয়। ২০১৫ সালের জরিপে এই হার ছিল ২৩।

তালিকায় প্রতিবেশী দেশ ভারতের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নবজাতক জন্মের জন্য ঝুঁকির হিসেবে ভারতের অবস্থান ৩১ নম্বরে। ২০১৬ প্রতি হাজার হিসেবে দেশটিতে নবজাতক শিশু মৃত্যুর হার ২৫.৪। অর্থাৎ দেশটিতে ওই বছর প্রতি ৩৯টি শিশুর মধ্যে একজন জন্মের প্রথম মাসেই মারা গেছে।

সেই তালিকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এক নম্বরে রয়েছে পাকিস্তান। তালিকায় দেখা গেছে, পাকিস্তানে প্রতি ২২ জনে একজন শিশু জন্মের প্রথম মাসে মারা গেছে। সেখানে নবজাতক মৃত্যুহার ৪৫.৬।

নতুন জরিপ প্রতিবেদনটিতে শিশু জন্মের জন্য সবচেয়ে নিরাপদ দেশের সম্মান পেয়েছে জাপান। সেখানে ২০১৬ সালে প্রতি ১,১১১ শিশু জন্মে মাত্র একজন মারা গেছে প্রথম মাসে। অর্থাৎ ওই বছরে দেশটিতে নবজাতক শিশু মৃত্যুর হার মাত্র ০.৯।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিসেফনবজাতকশিশু মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT