চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবজাতকের শরীরেও করোনা ভাইরাস, নতুন আতঙ্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এই প্রথমবারের মতো জন্মের মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই চীনে এক নবজাতকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। দেশটির হুবেই প্রদেশের উহান শহরে গত ২ ফেব্রুয়ারি শিশুটির জন্ম হয়। 

উহানের স্থানীয় এক হাসপাতালে জন্ম নেয়া শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত করে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সবচেয়ে কম বয়সী রোগী এই শিশু। শিশুটির মায়ের শরীরেও করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

চিকিৎসকেরা বলছেন, গর্ভাবস্থায়, জন্মের সময় কিংবা জন্মের ঠিক পরপরই শিশুটি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া শিশুটির ওজন ৩ কেজি ২৫ গ্রাম। তবে তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। তবে এ নিয়ে মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ সতর্কতা নেয়া হয়েছে গর্ভবতী মায়েদের জন্য।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্ত শিশুটি মায়ের গর্ভে থাকা অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

উহানের শিশু বিশেষজ্ঞ জিং লিংকং বলেন, মনে রাখা জরুরি, করোনা ভাইরাস আক্রান্ত গর্ভবতী মায়ের শরীর থেকে করোনা ভাইরাস নবজাতকের দেহে খুব দ্রুত ছড়িয়ে পরতে পারে।

Reneta

‘‘তবে এটাও সম্ভবনা থাকে যদি গর্ভ অবস্থায় না ছড়ায় তাহলে জন্মের পর শিশুটি আক্রান্ত হতে পারে।’’

চীনে সবচেয়ে বেশি বয়সে যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার বয়স ৯০ বছর। যারা মারা গেছেন, তাদের মধ্যে ৮০ শতাংশের বয়সই ৪৯ থেকে ৫৬ বছরের ওপরে।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা  ৫৬৩। আর আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ২৮ হাজার মানুষ।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে এখন পর্যন্ত দুজন মারা গেছেন। তাদের মধ্যে একজন ফিলিপিন্সে এবং অন্যজন হংকংয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উহান শহরকরোনা ভাইরাসচীনের হুবেই প্রদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT