চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী বাঁচানোর বার্তা দিয়ে নতুন বছর বরণ করলো জবি

সাবিকুন্নাহার লিপিসাবিকুন্নাহার লিপি
১:৫৮ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

‘বাঁচলে নদী বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নতুন বছরকে বরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বাংলা নববর্ষের দিন সকাল থেকেই জবি ক্যাম্পাস বৈশাখী সাজে উৎসবমুখর তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। উৎসবে আরো বাড়তি মাত্রা যোগ করে মঙ্গল শোভাযাত্রা।

নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য নদীকে বাঁচানোর ডাক দিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

রোববার সকাল ১০টায় ক্যাম্পাসে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বের হয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল, ওয়াইজ ঘাট ও আহসান মঞ্জিল এলাকা ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়।

এবারের শোভাযাত্রায় মুখোশের পরিবর্তে তুলে ধরা হয়েছে মাছের প্রতিকৃতি। এছাড়াও শোভাযাত্রায় শুশক, বজরা, ডিঙ্গি, ময়ূরপঙ্খী নৌকা, নৌকা বাইচের প্রতিকৃতিসহ নদী সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।

Reneta

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠন অংশ নেয়।

বর্ষবরণ উপলক্ষে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীও মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।

নববর্ষ বরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানটি চলবে বিকেল পর্যন্ত।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, সংগীত, নৃত্য ও অভিনয়েও তুলে ধরা হবে নদীকেন্দ্রীক ঐতিহ্য জানিয়েছেন আয়োজকরা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশনীর আয়োজনে চলছে ‘প্রকাশনা প্রদর্শনী’। বিভিন্ন বিভাগের আয়োজনে পান্তা ইলিশ ও পিঠা উৎসবের পাশাপাশি অন্যান্য আয়োজনে পুরো ক্যাম্পাস জুড়েই উৎসবের আমেজ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়বাংলা নববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT